এক্সপ্লোর

PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির

BJP News : নিতিন মন্তব্য করেন, "হতাশা ও অন্ধকার থেকে" ভারত তাঁর নেতৃত্বে বিশ্বের দ্রুত-উন্নয়নশীল অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

নয়াদিল্লি : জনসেবায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা স্মরণীয় করে রাখতে বড়সড় উদ্যোগের ঘোষণা করল বিজেপি। এক মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান' চলবে বলে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তা চলবে। নিতিন মন্তব্য করেন, "হতাশা ও অন্ধকার থেকে" ভারত তাঁর নেতৃত্বে বিশ্বের দ্রুত-উন্নয়নশীল অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

রাজধানীতে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে নবীন বলেন, "প্রধানমন্ত্রী মোদির জনসেবা জার্নির ২৫ বছর পূর্ণ হবে আগামী ৭ অক্টোবর। যে যাত্রার সূচনা হয়েছিল ২০০১ সালে ৭ অক্টোবর যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।" 

বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, "আজ আমরা এখানে জড়ো হয়েছি  'সেবা সংকল্প অভিযান' নিয়ে আলোচনা করতে। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসেবায় ২৫ বছর পূর্ণ করতে চলেছেন। এই জার্নিটার সূচনা হয়েছিল ২০০১ সালের ৭ অক্টোবর যখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিয়েছিলেন। গত ২৫ বছর ধরে তিনি নাগাড়ে এই সেবা দিয়ে চলেছেন। জনসেবা থেকে জাতিসেবায় উত্তরণের মন্ত্রকে ধারণ করা নিয়েছেন তিনি।"

নিতিন আরও বলেন, "তিনি (প্রধানমন্ত্রী মোদি) যখন দেশের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন ভারত নীতি-অচলতার (policy paralysis) মুখোমুখি হয়েছিল এবং ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ভঙ্গুর অর্থনীতির অন্যতম একটি হিসেবে গণ্য করা হতো। আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি। তখন একটা সময় ছিল যে সময়টা ছিল হতাশা ও অন্ধকারের। আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর অর্থনীতির অংশ। কিন্তু আজ, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি।"

তাঁর সংযোজন, "একটা সময় ছিল যখন দেশের যুবসমাজ হতাশার এক পরিবেশে নিমজ্জিত ছিল। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীই তাঁদের আশার পরিবেশে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। স্টার্টআপ ও ইউনিকর্নের সুবাদে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ-বান্ধব দেশে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের তরুণরা এগিয়ে এসেছেন এবং কেবল চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।"

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেন নিতিন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী মহিলাদের নেতৃত্বে উন্নয়নের কথা বলেছিলেন, এবং সেই যাত্রাটা যেটা তাঁর নেতৃত্বে বেটি বাঁচাও বেটি পড়াও-এর মাধ্যমে শুরু হয়েছিল, সেটা আজ লাখপতি দিদি মাইলফলকে পৌঁছেছে।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
Advertisement

ভিডিও

Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget