এক্সপ্লোর

Blast on Railway Track: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?

Railway Track Blast: রেললাইনে বিস্ফোরণ। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে, রাজস্থানে।

জয়পুর: রেললাইনে তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল স্লিপার। সিমেন্ট খসে গিয়ে বেরিয়ে এল ভিতরের লোহার রড। রেললাইনের মধ্যে বড় গর্তও তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণটি ঘটে। ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। (Railway Track Blast)

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে, রাজস্থাবের শ্রী গঙ্গানগর জেলায় এই ঘটনা ঘটেছে। অনুপগড় এবং সুরতগড়কে সংযোগকারী রেললাইনে বিস্ফোরণ ঘটে। ৫০বি পয়েন্টের কাছে ঘটে বিস্ফোরণ। বেশ কিছু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। (Blast on Railway Track)

বিস্ফোরণস্থলে পৌঁছে দেখা যায়, লোহার লাইনের নীচে পাতা পর পর বেশ কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর গুঁড়ো হয়ে যাওয়ায় বড় আকারের গর্ত তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের জেরে হতাহতের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন: আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী

জানা গিয়েছে, বিস্ফোরণের ৪৫ মিনিট আগে, রাত ৯টা নাগাদ ওই লাইনের উপর দিয়ে যায় একটি যাত্রীভর্তি ট্রেন। ২০০ মিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর রেললাইনে দু’ফুটের গর্ত তৈরি হয়ে গিয়েছে। খবর পেয়ে বিস্ফোরণস্থলে পৌঁছয় সন্ত্রাস দমন শাখা। CID এবং ডগ স্কোয়াডও পৌঁছয়। রাত ২টো নাগাদ নিরাপত্তাবাহিনীর একটি দলও পৌঁছয় বিস্ফোরণস্থলে। আপাতত অনুপগড়-সুরতগড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অতি সম্প্রতি সীমান্ত এলাকা থেকে ৭.৫ কেজি RDX উদ্ধার হয়। তার সঙ্গে বিস্ফোরণের কোনও সংযোগ রয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলকে নোটিস ধরাল সরকার, অবিলম্বে ক্লাস বন্ধ করার নির্দেশ

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
Doctor Assaulted: 'সামান্য চোট, বাড়ি নিয়ে যান', একথা শুনেই কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও পুলিশ অফিসার ও তাঁর ছেলে
'সামান্য চোট, বাড়ি নিয়ে যান', একথা শুনেই কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও পুলিশ অফিসার ও তাঁর ছেলে
Advertisement

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget