Cockroach Janata Party: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচি ককরোচ জনতা পার্টির, ৫০০ জনের বিরুদ্ধে FIR দায়ের
বিনা অনুমতিতে কর্মসূচি, দাবি পুলিশের, ৫০০ জনের বিরুদ্ধে FIR। অনুমতি না নিয়ে বিকেল ৪ থেকে সন্ধে ৭ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি, দাবি পুলিশের

মুম্বই: শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচি ককরোচ জনতা পার্টির, ৫০০ জনের বিরুদ্ধে FIR দায়ের। পুলিশের FIR-এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নাম। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ ককরোচ জনতা পার্টির, FIR দায়ের মুম্বই পুলিশের।
বিনা অনুমতিতে কর্মসূচি, দাবি পুলিশের, ৫০০ জনের বিরুদ্ধে FIR। অনুমতি না নিয়ে বিকেল ৪ থেকে সন্ধে ৭ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি, দাবি পুলিশের। সভায় বিপুল সংখ্যায় জমায়েত, জোরে মাইক বাজানোর অভিযোগ। শিবাজি পার্ক পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের মুম্বই পুলিশের।
শুক্রবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ৩টি FIR দায়ের দিল্লি পুলিশের। পার্লামেন্ট স্ট্রিট থানায় ২টি FIR ও কনৌট প্লেস থানায় ১টি FIR দায়ের। সরকারি নিষেধাজ্ঞা অমান্য, সরকারি কর্মচারীদের বাধা ও বেআইনি জমায়েতের ধারায় অভিযোগ দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে এবার দিল্লিতে আন্দোলনে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। ১০ অক্টোবর, যন্তর মন্তরে কর্মসূচির ডাক দিয়েছেন অভিজিৎ দীপকেরা। এই আন্দোলনের সমর্থনে মুখ খুলেছে কংগ্রেস-সহ বিভিন্ন বিজেপি বিরোধী দল। পাল্টা বিজেপির কটাক্ষ- যাঁরা মদত দিচ্ছেন, তাঁদের মানুষ চেনে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ফের বিক্ষোভ। প্রতিবাদ আইসার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক আইসার নেহা বোরা। টেনেহিঁচড়ে বিক্ষোভকারীদের ভ্যানে তুলল পুলিশ।
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দিল্লি চলোর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দিল্লির দিকে মার্চের হুঁশিয়ারি 'আরশোলা'-দের। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক অভিজিৎ দীপকেদের।
গতকাল মুম্বইতেও বিক্ষোভ কর্মসূচির সূচনা করে ককরোচ জনতা পার্টির। 'মহাত্মা গান্ধীর দেখানো পথে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। যেখানে দিল্লি পুলিশ আটকাবে, সেটাই হবে আমাদের যন্তর মন্তর। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দেওয়া হবে, না ২০ জুলাইয়ের মতো বর্বরতা হবে, তা ঠিক করবে সরকার ও দিল্লি পুলিশ', সোশাল মিডিয়ায় পোস্ট অভিজিৎ দীপকের। এটা গণতন্ত্র বাঁচানোর আন্দোলন, যাঁরা অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁরা যোগদান করুন, পোস্ট দীপকের। ৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে গণতন্ত্র বাঁচাও আন্দোলন চলবে বলে আগেই ঘোষণা ককরোচ জনতা পার্টির।
Before You Go
PM Narendra Modi Speech: "২০৪৭-এ বিকশিত ভারত, একটাই মন্ত্র উই উইল ডু ইট", বললেন মোদি | ABP Ananda






















