Cyclone Gulab Live: অন্ধপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব

ঘূর্ণিঝড় গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর মধ্যেই প্রাণহানির ঘটনা অন্ধ্রপ্রদেশে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 27 Sep 2021 12:25 AM

প্রেক্ষাপট

আজ রাতেই ওড়িশা-অন্ধ্র উপকূলের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রভাব বাংলায় তেমন না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণিঝড়...More

Cyclone Gulab Live Updates: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব

অন্ধপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব। কোরাপুট, গজপতিতে ভারী বৃষ্টি। কাল বাংলার উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গল ও বুধবারে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Cyclone Gulab Live: উদয়পুরে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ মধ্যমগ্রামের দুই যুবক

বাংলায় প্রভাব না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। সতর্কতা হিসেবে মঙ্গল থেকে বৃহস্পতিবার দিঘায় বন্ধ থাকবে হোটেল বুকিং। বাঁধ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী। উদয়পুরে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ মধ্যমগ্রামের দুই যুবক।