Pharmacy Strike: ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, দেশজুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান, কবে কখন থেকে ? রইল বিস্তরিত
Medicine Strike : ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, এই সময় থেকে দেশজুড়ে বন্ধ ওষুধের দোকান, খুলবে কবে ?

ঝিলম করঞ্জাই, কলকাতা: ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, কাল দেশজুড়ে বন্ধ ওষুধের দোকান। আগামীকাল দেশজুড়ে ২৪ ঘণ্টা প্রতীকী ধর্মঘট কেমিস্ট-ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠনের। ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে, দাবি সংগঠনের।'বন্ধ করতে হবে ডিসকাউন্টের লড়াই। জাল ও নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে', শুধুমাত্র পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টা প্রতীকী ধর্মঘট বেঙ্গল কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গের আজ রাত ১২টা থেকে কাল দুপুর ১২টা পর্যন্ত চলবে ধর্মঘট।
দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে The All India Organization of Chemists and Druggists
আজ রাত ১২ থেকে ধর্মঘটে যাচ্ছেন ওষুধ বিক্রেতারা, ঘোষণা, The All India Organization of Chemists and Druggists-এর। তবে বাংলায় ধর্মঘট হবে ১২ ঘণ্টার। খোলা থাকবে, হাসপাতালের পাশে থাকা ওষুধ দোকানগুলি। বাড়ির খুদে বা প্রবীণ সদস্যের জরুরি ওষুধ কি শেষ? ভাবছেন, বুধবার সকালে বেরিয়ে কিনে নেবেন? না, এই ভুলটা করবেন না। জরুরি ওষুধ এখনই সংগ্রহ করে নিন। কারণ, মঙ্গলবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ওষুধের দোকান। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে The All India Organization of Chemists and Druggists বা AIOCD.তবে এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ঘণ্টা নয়, তারা ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে।
কিন্তু কেন এই ধর্মঘটের ডাক? কী দাবি জানিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD ?
মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার বেলা ১২ পর্য়ন্ত। কিন্তু কেন এই ধর্মঘটের ডাক? সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD সূত্রের খবর, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলি দেদার ওষুধ বিক্রি হচ্ছে অনলাইনে। বিক্রি হচ্ছে জাল ওষুধ। বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় নষ্ট হচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে দেশজুড়ে কয়েক লক্ষ ফার্মেসি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ফলে বহু রোগী সমস্যায় পড়তে পারেন। তবে, AIOCD-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধ দোকানগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে।





















