LIVE UPDATES: এবছর আর হবে না আইসিএসই, আইএসসির পরীক্ষা, জুলাইয়ে দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল সিবিএসই-রও
বোর্ডের পরীক্ষা নিয়ে কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কী হবে? এখনও ধোঁয়াশা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 25 Jun 2020 05:27 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এই বছরের মতো। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল আইসিএসই। পরে আর নেওয়া হবে না পরীক্ষা, জানিয়ে দিল বোর্ড।...More
নয়াদিল্লি: সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এই বছরের মতো। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল আইসিএসই। পরে আর নেওয়া হবে না পরীক্ষা, জানিয়ে দিল বোর্ড। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। প্রি বোর্ডের নম্বেরর ভিত্তিতেই হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন। কিন্তু প্রি-বোর্ড পরীক্ষায় তো সকলের আশানুরূপ ফল হয় না। কিছু কিছু স্কুলের বিরুদ্ধে প্রি-বোর্ড পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ থাকে ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে, কীভাবে নম্বর বণ্টন হবে বোর্ড পরীক্ষায় তা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের চিন্তা থেকেই যাচ্ছে।উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কী হবে? তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।