এক্সপ্লোর

Gujrat News: মন্দিরের বন্ধ বাথরুম থেকে উদ্ধার ২ কলেজ ছাত্রীর দেহ ! পাশে পড়ে সিরিঞ্জ, বিষাক্ত ওষুধের বোতল

Gujrat News: সুরাতের স্বামীনারায়ণ মন্দির কমপ্লেক্সে একটি বন্ধ বাথরুম থেকে দরজা ভেঙে ২ কলেজ ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলির পাশে পড়েছিল একটি সিরিঞ্জ এবং বিষাক্ত ওষুধের বোতল।

Gujrat News: গুজরাতের মন্দিরের বাথরুমে পাওয়া গিয়েছে ২ কলেজ ছাত্রীর দেহ ! সুরাতের স্বামীনারায়ণ মন্দির কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২ তরুণীর দেহে কোনও বিষাক্ত ওষুধ ইঞ্জেকশনের সাহায্যে প্রবেশ করানো হয়েছিল। আর তার জেরেই মৃত্যু হয়েছে ২ কলেজ ছাত্রীর। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে কলেজ যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয় দুই ছাত্রী। কিন্তু বিকেলে বাড়ি ফেরেনি তারা। ২ কলেজ ছাত্রীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মন্দির কমপ্লেক্সে ২ তরুণীর ফোনের লাস্ট লোকেশন পান তদন্তকারীরা। সুরাতের ওই মন্দিরে পৌঁছে পার্কিংয়ে ছাত্রীদের স্কুটার খুঁজে পায় পুলিশ। এই ঘটনা ঘটে শনিবার। স্বামীনারায়ণ মন্দির কমপ্লেক্স চত্বরে যেখানে ২ কলেজ ছাত্রীর স্কুটার পাওয়া গিয়েছিল, তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। 

সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় ওই দুই কলেজ ছাত্রী বাথরুমের দিকে যাচ্ছে। সেই জায়গায় পৌঁছনোর পর পুলিশ দেখতে পায় বাথরুমের দরজা বন্ধ ছিল। সেই বন্ধ দরজা ভেঙে বাথরুমে ঢোকে পুলিশ। মৃত অবস্থায় ২ তরুণীকে খুঁজে পায় পুলিশ। তাদের মৃতদেহের পাশেই পড়েছিল একটি সিরিঞ্জ এবং বিষাক্ত ওষুধের তিনটি বোতল। তদন্ত আরও এগোলে পুলিশ জানতে পারে AI প্ল্যাটফর্মে 'কীভাবে সুইসাইড করা যায়', এই নিয়ে সার্চ করেছিল ওই ২ কলেজ ছাত্রী। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সিরিঞ্জ, বোতলের ওষুধ এবং ২ ছাত্রীর ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। ২ কলেজ ছাত্রীর এই রহস্য মৃত্যুতে মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

কলেজ যাচ্ছে বলে বাড়ি থেকে বেরনোর পর কীভাবে ওই ২ ছাত্রী মন্দির চত্বরের বাথরুমে পৌঁছল এবং তাদের শরীরে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ কে বা কারা প্রবেশ করালো, নাকি তারা নিজেরাই করেছে অর্থাৎ আত্মঘাতী হয়েছে - এই গোটা ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ২ কলেজ ছাত্রীর এ হেন রহস্যমৃত্যুর পিছনে কী কী কারণ থাকতে পারে, যদি তারা আত্মহত্যা করে থাকে, তাহলে কেন এরকম সিদ্ধান্ত তারা নিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ২ ছাত্রীর বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তের স্বার্থে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Donald Trump: 'মৃত্যুদণ্ড' প্রাপ্ত ৮ মহিলাকে ছেড়ে দিতে ইরানকে অনুরোধ ট্রাম্পের, লিখলেন ট্রুথ সোশ্যালে...
'মৃত্যুদণ্ড' প্রাপ্ত ৮ মহিলাকে ছেড়ে দিতে ইরানকে অনুরোধ ট্রাম্পের, লিখলেন ট্রুথ সোশ্যালে...
News Live: বিজেপি এলেই মাছ-মাংস খাওয়া বন্ধ, জগদ্দলের সভা থেকে ফের আক্রমণে মমতা
বিজেপি এলেই মাছ-মাংস খাওয়া বন্ধ, জগদ্দলের সভা থেকে ফের আক্রমণে মমতা
Amit Shah: আলুচাষিদের জন্য বড় প্রতিশ্রুতি অমিত শাহর, “বাংলার আলু এবার পাড়ি দেবে ..
আলুচাষিদের জন্য বড় প্রতিশ্রুতি অমিত শাহর, “বাংলার আলু এবার পাড়ি দেবে .."
West Bengal Election 2026: প্রথম দফা ভোটের আগে ভয়াবহ পরিস্থিতি রাজ্যের জেলায় জেলায় ! প্রচারের শেষ দিনে কোথায় কোথায় অশান্তি ?
প্রথম দফা ভোটের আগে ভয়াবহ পরিস্থিতি রাজ্যের জেলায় জেলায় ! প্রচারের শেষ দিনে কোথায় কোথায় অশান্তি ?
Advertisement

ভিডিও

যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
যুক্তি-তক্কো পর্ব ১ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
Turtuk History: রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
Narendra Modi Rally Live Updates: দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Embed widget