Guwahati News: নাইট ক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, কাঠগড়ায় মহিলা-পুরুষ বাউন্সাররা
Night Club: গুয়াহাটির খানাপাড়া এলাকার Locals Cafe and Lounge- এ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মহিলাকে প্রথম ধাক্কা মেরে নাইট ক্লাবের মেঝেতে ফেলে দেওয়া হয়।

গুয়াহাটি : গুয়াহাটির নাইটক্লাবে ভয়ঙ্কর ঘটনা। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটির খানাপাড়া এলাকার একটি নাইটক্লাবে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। এর পাশাপাশি এও অভিযোগ উঠেছে যে, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল ওই নাইট ক্লাবের বাউন্সাররা। সাধারণত নাইট ক্লাবে বাউন্সাররা থাকেন নিরাপত্তা দেওয়ার জন্য। কোনও রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার জন্য। তবে এই ঘটনায় বাউন্সারদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনার। গুয়াহাটির খানাপাড়া এলাকার Locals Cafe and Lounge- এ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মহিলাকে প্রথম ধাক্কা মেরে নাইট ক্লাবের মেঝেতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। মহিলা এবং পুরুষ, নাইট ক্লাবের দু'ধরনের বাউন্সারদের বিরুদ্ধেই ওই মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।
ডিনো মোরিয়া গ্রেফতার, কোন অভিযোগে পুলিশের জালে বলিউড অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, এক মহিলা বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। তাঁকে ২ জন মহিলা মারধর করছেন। কয়েকজন পুরুষও দঁড়িয়ে রয়েছেন পাশে। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা আক্রান্ত মহিলাকে বাঁচাতে আসছিলেন। কিন্তু ভিডিওতে দেখা গিয়েছে সেই সময় একটি গাড়ি এসে দাঁড়িয়ে যায়। এরপর আর কিছু দেখা যায়নি। জানা গিয়েছে, ওই মহিলাকে নাইট ক্লাবের পাঁচতলা থেকে পার্কিং লটে নিয়ে যাওয়া হয়েছিল। কেন এই মহিলাকে মারধর করা হল, ঘটনা ঘটার আগে নাইট ক্লাবের ভিতরে কী ঘটেছিল - স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। রুজু হয়েছে মামলা। নাইট ক্লাবের কাউকে এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। গোটা ঘটনার পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের কেউ এখনও গ্রেফতার হয়েছেন কিনা বা কাউকে এই ঘটনায় আটক করা হয়েছে কিনা, তা জানা যায়নি। আক্রান্তের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা, সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee
সেরা শিরোনাম






















