এক্সপ্লোর

Husband Killed Wife: অন্তঃসত্ত্বা স্ত্রী'কে শ্বাসরোধ করে খুন ! মৃত্যু নিশ্চিত করতে গলায় কাঁচি চালাল স্বামী

Husband Killed Pregnant Wife: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ভিতর অনুশুল প্রথমে শ্বাসরোধ করে খুন করেন মেহেককে। তরুণীর মৃত্যুর পর তাঁর গলায় কাঁচি চালিয়ে দেন অনুশুল।

Husband Killed Wife: বিয়ের ৫ মাসের মধ্যেই সব শেষ। অন্তঃসত্ত্বা স্ত্রী'কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, প্রথমে শ্বাসরোধ করে এবং তারপর কাঁচি দিয়ে স্ত্রী'র গলা চিরে খুন করেছেন স্বামী। গুরুগ্রামের এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী ছিলেন ২৭ বছরের তরুণী মেহেক। তাঁকেই খুন করেছেন স্বামী অনশুল ধাওয়ান। পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই যুবক। হরিয়ানার হিসারের সেক্টর ১৪- র বাসিন্দা অভিযুক্ত। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন গুরুগ্রামে। পুলিশ সূত্রে খবর, গত ১৫ ফেব্রুয়ারি ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। গাড়িতে যেতে যেতেই মেহেককে খুন করেন অনশুল, এমনই অভিযোগ উঠেছে। 

নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সেদিন রাত ১১টা নাগাদ হরিয়ানার থানায় ফোন করেছিলেন অনশুল। পুলিশকে জানিয়েছিলেন ঝাজ্জর জেলার কাছে কয়েকজন তাঁর গাড়ি থামায়। ডাকাতির চেষ্টা করে এবং তাঁর স্ত্রী'র গলা কেটে দেওয়া হয়েছে। এই ফোন পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টারও কম সময়ে তদন্তের কিনারা হয়। পুলিশ জানতে পারে আসল অপরাধী অনশুল নিজেই। স্ত্রী'কে খুনের অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশকে ফোনে অনশুল জানিয়েছিলেন ঝাজ্জর জেলার বাদলি এলাকায় পাহসাউর গ্রামের কাছে ডাকাতরা তাঁর গাড়ি থামিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মেহেকের দেহ উদ্ধার করে। নোংরা রাস্তার মধ্যে পড়েছিল তরুণীর দেহ। কাটা ছিল গলা। প্রথমে ডাকাতি এবং খুনের মামলা রুজু হলেও তদন্তে নেমে আসল সত্যি জানতে পারে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ডাকাতরা হামলা করেছে এমন কথা বললেও, হামলাকারীদের ব্যাপারে কোনও তথ্যই স্পষ্ট করে জানাতে পারেননি অনশুল। এমনকি একটু চেপে ধরে জেরা করতেই একাধিকবার বয়ান বদল করেছেন তিনি, দাবি পুলিশের। সন্দেহ হয় তদন্তকারীদের মনে। জোরকদমে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় অনশুল অপরাধ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ঘটনার দিন বাপের বাড়ি থেকে গাড়ি করে ফিরছিলেন মেহেক। অনশুলের সঙ্গে ঝগড়া হয় তাঁর। মেহেকের বিবাহ বহির্ভূর সম্পর্ক রয়েছে এমনটাই সন্দেহ করতেন অনশুল। এই নিয়ে সেদিন ঝগড়া শুরু হয়েছিল স্বামী-স্ত্রী'র মধ্যে। বিয়ের পর থেকেই এই ঝামেলা চলছিল বলে খবর। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ভিতর অনুশুল প্রথমে শ্বাসরোধ করে খুন করেন মেহেককে। তরুণীর মৃত্যুর পর তাঁর গলায় কাঁচি চালিয়ে দেন অনুশুল। আঙুলের ছাপ যাতে না পড়ে সেই জন্য হাতে গ্লাভস পরে নিয়েছিলেন তিনি। এরপর গাড়ি থেকে মেহেকের দেহ বের করে ফেলে দেন অনশুল। পুরো ঘটনাটা এমন ভাবে সাজান যাতে মনে হয় ডাকাতদের কবলে পড়েছিলেন স্বামী-স্ত্রী। আর ডাকাতদের হাতেই মৃত্যু হয়েছে মেহেকের। সেই মতোই পুলিশকে ফোন করে অনশুল জানান সবটা। তবে শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Russian Oil : রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে শর্ত বেঁধে ৩০ দিনের ছাড় আমেরিকার
রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে শর্ত বেঁধে ৩০ দিনের ছাড় আমেরিকার
News LIVE Updates: তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, যুদ্ধের আঁচে ধ্বংস ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম
তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, যুদ্ধের আঁচে ধ্বংস ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম
Pakistan : যুদ্ধ আবহে মহা সঙ্কটে পাকিস্তান! একেবারে দেওয়ালে পিঠ, চালু হতে পারে কোভিডকালের নিয়ম
যুদ্ধ আবহে মহা সঙ্কটে পাকিস্তান! একেবারে দেওয়ালে পিঠ, চালু হতে পারে কোভিডকালের নিয়ম
Donald Trump : 'আগে এটা শেষ করতে চাই', ইরান-প্রসঙ্গে ফের হুঙ্কার ট্রাম্পের; 'কিউবা শুধুমাত্র সময়ের অপেক্ষা...'
'আগে এটা শেষ করতে চাই', ইরান-প্রসঙ্গে ফের হুঙ্কার ট্রাম্পের; 'কিউবা শুধুমাত্র সময়ের অপেক্ষা...'
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget