এক্সপ্লোর

Hyderabad News: প্রাক্তন স্ত্রী'র মাথায় ছুরি দিয়ে বারংবার আঘাত, নৃশংস ভাবে তরুণীর খুন হায়দরাবাদে

Man Killed Ex Wife: পুলিশ সূত্রে খবর, তরুণীর বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত। যে ঘরে তরুণী ছিলেন সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেন ভিতর থেকে। এরপর একাধিকবার ছুরি দিয়ে তরুণীর মাথায় আঘাত করেন তিনি।

Hyderabad News: হায়দরাবাদে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা যা শুনে শিউরে উঠছেন সকলেই। প্রাক্তন স্ত্রী'র বাড়িতে ঢুকে তাঁকে খুন করেছেন এক যুবক, এমনই অভিযোগ উঠেছে। তরুণীর মাথায় বারংবার আঘাত করে মেরে ফেলা হয়েছে তাঁকে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই যুবকের মায়ের মৃত্যু হয়েছে বছর খানেক আগে। সেই জন্যই প্রাক্তন স্ত্রী'কেই দায়ী মনে করতেন তিনি। এছাড়াও তরুণী অতিষ্ঠ হয়ে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছিলেন। সেই কারণে অভিযুক্ত যুবকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। কানাডায় একটি আইটি সংস্থায় কাজ করেন তিনি। সেখানেও ফিরতে পারছিলেন না তিনি। কারণ তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা রুজু হয়েছিল। আর এই সবকিছুর জন্য প্রাক্তন স্ত্রী'কেই দায়ী মনে করতেন অভিযুক্ত যুবক। আক্রোশের বশেই তরুণীকে চিরতরে শেষ করে দিয়েছেন তিনি। 

মৃতার বয়স ২৯ বছর। কর্মরত ছিলেন একটি আইটি সংস্থায়। তরুণী দ্বিতীয় স্বামী জানিয়েছেন, তিনমাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে এই তরুণীর সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত যুবকের। বিয়ের পর কানাডায় চলে যান যুবক। পরে সেখানে যাওয়ার কথা ছিল তরুণীর। জানা গিয়েছে, কানাডায় গিয়েওছিলেন তরুণী। কিন্তু পরবর্তীতে স্বামীর সঙ্গে বনিবনা হয়নি তাঁর। দেশে ফিরে আসেন তিনি। এরপর মহারাষ্ট্রে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন তিনি। এরপর ২০২৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ২০২৫ সালের এপ্রিল মাসে ফের বিয়ে করেন তরুণী।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসেই দেশে ফেরেন অভিযুক্ত যুবক। সেই সময়েই মৃত্যু হয়েছিল তাঁর মায়ের। এদিকে ততদিনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে  লুক আউট সার্কুলার জারি হয়েছে। কারণ গার্হস্থ্য হিংসার মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। পাসপোর্ট রদ করা হয়েছে অভিযুক্ত যুবকের। আর এই কারণে কানাডায় ফিরতে পারছেন না তিনি। কাজ হারিয়ে তেলেঙ্গানার পেড্ডাপল্লি জেলায় নিজের মা-বাবার বাড়িতেই থাকছিলেন তিনি। অভিযুক্ত যুবক তাঁর বিয়ে সংক্রান্ত এইসব ঘটনার থেকে মানসিক চাপের জেরেই মায়ের মৃত্যু হয়েছে বলেও মনে করতেন। 

মায়ের মৃত্যুর পর থেকেই প্রাক্তন স্ত্রী'কে মেরে ফেলার পরিকল্পনা করছিলেন এই অভিযুক্ত যুবক। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তরুণীর ঠিকানা খুঁজে বের করেন তিনি। এই কাণ্ড ঘটনার ২ মাস আগে থেকে হায়দরাবাদে গিয়ে থাকা শুরু করেছিলেন তিনি। ঘটনা ঘটানোর আগেও তরুণী যে আবাসনে থাকতেন সেখানে গিয়েছিলেন তিনি। ঘটনার দিন, ব্যাগে ২টো ছুরি নিয়ে তরুণীর আবাসনে হাজির হয়েছিলেন অভিযুক্ত যুবক। ওই ব্যাগে ড্রিলিং মেশিন এবং ৫ লিটার পেট্রলের জারও ছিল বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, তরুণীর বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত। যে ঘরে তরুণী ছিলেন সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেন ভিতর থেকে। এরপর একাধিকবার ছুরি দিয়ে তরুণীর মাথায় আঘাত করেন তিনি। মাথায় ক্রমাগত আঘাতে জেরে তখনই মৃত্যু হয় তরুণীর। যে সময় এই ঘটনা ঘটছিল তখন ফ্ল্যাটের বারান্দায় ছিলেন তরুণীর শাশুড়ি। সবটা টের পেয়ে পরিবারের বাকিদের জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশে। ওই ফ্ল্যাটে এসে পুলিশ দেখতে পায় অভিযুক্ত সারা ঘরে পেট্রল ছড়িয়ে দিয়েছে এবং নিজেকে বাথরুমে বন্ধ করে রেখেছে। ঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও অভিযুক্ত যুবক দিয়েছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পরে অবশ্য এই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

US-Israel Attack Iran: 'যুদ্ধ শুরু করেছে ওরা, শেষ করব আমরা', ঘোষণা ভারতে ইরানের রাষ্ট্রদূতের
'যুদ্ধ শুরু করেছে ওরা, শেষ করব আমরা', ঘোষণা ভারতে ইরানের রাষ্ট্রদূতের
Iran Israel Conflict: এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
US-Iran War: US-Iran War: ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি, বললেন, 'সঙ্কটের মধ্যে...'
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি, বললেন, 'সঙ্কটের মধ্যে...'
Nepal Election 2026: অলির বিরুদ্ধে লড়াইয়ে মুখ বলেন্দ্র শাহ, চিন ও ভারতের বিরোধিতা করা এই যুব নেতা কে?
অলির বিরুদ্ধে লড়াইয়ে মুখ বলেন্দ্র শাহ, চিন ও ভারতের বিরোধিতা করা এই যুব নেতা কে?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget