এক্সপ্লোর

Artificial Intelligence: এন্ট্রি লেভেলের চাকরি খেয়ে নেবে AI? সদ্য গ্র্যাজুয়েটদের কী হবে? আগেভাগে সতর্ক করল IMF

Unemployment and AI: IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা এমনই ভবিষ্যদ্বাণী করেছেন। ছবি: ফ্রিপিক।

নয়াদিল্লি: যন্ত্রমেধা বা AI-এর বাড়বাড়ন্তে চাকরির বাজারের কী হবে, সেই নিয়ে নানা জনের নানা মত। এবার আশঙ্কার কথা শোনাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও। পৃথিবীর সর্বত্রই এর প্রভাব পড়তে চলেছে, কাজের জগতে সুনামি তৈরি হতে চলেছে বলে জানাল তারা। বিশেষ করে এন্ট্রি লেভেলের চাকরিগুলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করল IMF. (Unemployment and AI)

IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা এমনই ভবিষ্যদ্বাণী করেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, বৈশ্বিক কাজের বাজারে বিঘ্ন সৃষ্টি করতে চলেছে AI এবং AI-নির্ভর প্রযুক্তি, প্রায় ৪০ শতাংশ। বিশেষ করে এন্ট্রি লেভেলের চাকরিতে এই প্রভাব অনুভূত হবে বেশ। (Artificial Intelligence)

AI-এর সুদুরপ্রসারী প্রভাব বুঝে এখন থেকেই প্রস্তুত হতে হবে, AI নির্ভর অর্থনীতির জন্য নীতি তৈরি করতে হবে বলে মত ক্রিস্টালিনার। পরিস্থিতির সঙ্গে যুঝতে বিশেষ কিছু স্কিল শুধু শেখা জরুরি নয়, বাস্তবে তা প্রয়োগও জরুরি বলে মনে করছেন তিনি। নইলে কাজের দুনিয়ায় মানুষকে পিছিয়ে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন। 

ক্রিস্টালিনা বলেন, “সবচেয়ে যে চাকরিগুলি নিয়ে উদ্বেগ, ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে… তা হল এন্ট্রি লেভেলের চাকরি। যে কাজগুলিকে সহজেই স্বয়ংক্রিয় করে দেওয়া যায়। অল্পবয়সি গ্র্যাজুয়েট ছেলেমেয়ে, যাঁরা প্রথম চাকরি করতে ঢুকবেন, তাঁদের কী হবে? AI-এর সঙ্গে তাল মিলিয়ে চলতে যে নীতির প্রয়োজন, তা পূরণে  মনে হয় পিছিয়ে পড়ছি আমরা।”

ডিজিটাল পরিকাঠামোর দিক থেকে ভারত যে জায়গায় পৌঁছেছে, তা নিয়ে যদিও আশাবাদী ক্রিস্টালিনা। তবে যে ব্যবধান রয়েছে, তা অতিক্রম করা দরকার বলে মত তাঁর। এপ্রসঙ্গে আমেরিকার উদাহরণ টেনেছেন ক্রিস্টালিনা। তাঁর কথায়, “আমেরিকায় ইতিমধ্যেই বেতন এবং চাকরির প্রোফাইলে AI-এর প্রভাব চোখে পড়ছে। ১০টি চাকরির মধ্যে একটিতে AI-দক্ষতা চাওয়া হচ্ছে, সেই মতো বেতনও বেশি দেওয়া হচ্ছে।”

ক্রিস্টালিনা জানিয়েছেন, AI-দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু মানুষ বেশি রোজগার করছেন, আবার খরচও বেশি করছেন। এর ফলে হোটেল, রেস্তরাঁ, বিনোদনের মতো কম দক্ষতাপূর্ণ পরিষেবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এতে মাঝারি আয়ের চাকরির ক্ষেত্র ছোট হচ্ছে ক্রমশ। ক্রিস্টালিনা বলেন, “এন্ট্রি লেভেলের চাকরিগুলি হারিয়ে যেতে দেখছি আমরা। ফলে সবে গ্র্যাজুয়েট হয়েছেন যাঁরা, তাঁদের জন্য চাকরি কোথায়? বিভিন্ন দেশের সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমরা তো অসহায় নই!”

যন্ত্রমেধাকে টেক্কা দিতে হলে শিক্ষায় সংস্কার ঘটাতে হবে, শিক্ষার ক্ষেত্র প্রসারিত করতে হবে, কর্মীদের সুরক্ষা দিতে হবে এবং সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বলে মত ক্রিস্টালিনার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Iran USA War News: কাতারে একাধিক বিস্ফোরণ, ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান, তেহরান স্টেডিয়ামেও এয়ারস্ট্রাইক
কাতারে একাধিক বিস্ফোরণ, ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান, তেহরান স্টেডিয়ামেও এয়ারস্ট্রাইক
Crude Oil Price Hike: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার, কমছে সরবরাহ!
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেলের দাম ছাড়িয়েছে ৮৩ ডলার, কমছে সরবরাহ!
US-Iran War: US-Iran War: জাহাজ হামলায় নিহত সৈনিকদের দেহ ফেরত চাইল ইরান, অনুরোধ জানাল শ্রীলঙ্কাকে
জাহাজ হামলায় নিহত সৈনিকদের দেহ ফেরত চাইল ইরান, অনুরোধ জানাল শ্রীলঙ্কাকে
US-Iran War: বইতে পারে পারমাণবিক অস্ত্র! যুদ্ধের আবহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকার..কতটা ভয়ঙ্কর 'ডুমসডে' ও 'টোমাহক'?
বইতে পারে পারমাণবিক অস্ত্র! যুদ্ধের আবহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকার..কতটা ভয়ঙ্কর 'ডুমসডে' ও 'টোমাহক'?
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget