Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
15 August 2026: "স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম বাজল। কোনও রাষ্ট্র যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তখনই তার স্বপ্নপূরণ হয়", লালকেল্লার প্রাচীর থেকে বললেন প্রধানমন্ত্রী মোদি
LIVE

Background
কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষাকে সুদৃঢ় করতে চাই। যে সংকল্প নিয়ে সরকারে এসেছি, তাকে অক্ষরে অক্ষরে পালন করব। আসুন রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রাখি আমরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পোস্ট, "এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি।"
রেড রোডের অনুষ্ঠানে এসেছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী। অনুষ্ঠানস্থলে আসার আগে ময়দান চত্বরে নেতাজী মূর্তিতে মাল্যদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে সাজো সাজো রব কলকাতাতেও। সেজে উঠেছে রেড রোডও। এসেছেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক থেকে মন্ত্রীরাও। অনুষ্ঠান স্থলে এসে পৌছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২০৩৬-এ যে অলিম্পিক্সের ভারতে হোক আমি চাই। কিন্তু, সেজন্য আগে থেকেই নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে। এজন্য গ্রামে, গ্রামে, স্কুলে স্কুলে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা চলবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কেন্দ্র ও রাজ্যকে মিলে-মিশে কাজ করতে হবে। উন্নয়নের পথে কাজ করতে হবে। ২০২৫-২৬-এ ২৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি বিক্রি হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
"এটা AI-জমানা, সম্ভাবনার নতুন ক্ষেত্র খুলে গেছে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি তৈরি করে সারা বিশ্বে তা সরবরাহ করছি আমরা। সারা বিশ্ব যখন উষ্ণায়ণের কারণে চিন্তিত, তখন আমরা সমাধানের নতুন রাস্তা খুলে দিয়েছি", লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
গোটা বিশ্বে আলাদা সম্মান পায় ভারতবর্ষ। ভারতবর্ষের ক্ষমতাকে চিনতে শুরু করেছে গোটা বিশ্ব। বিশ্বমাণের উৎপাদন করতে হবে। রফতানিতে নজর দিতে হবে। গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রেলপথের বৈদ্যুতিকরণের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাইড্রোজেন ট্রেনও চালু হয়েছে এদেশে। আমরা ভাবিনি সঙ্কটকাল আসবে। কিন্তু, সঙ্কটকালের কথা ভেবে আমরা যে ব্যবস্থা নিয়েছি, তা এখন কাজে দিয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২০৪৭ পর্যন্ত ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়ে চলছি। পরমাণু শক্তি উৎপাদনক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছি। ২০১৪-তে ভারতে মাত্র ৭০ টি শহরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ। এখন ৭০০ শহরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আমাদের আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন। আমাদের আত্মনির্ভর হওয়া দরকার। অন্য কারও উপর আমরা নির্ভর করে থাকব না। মেক ইন ইন্ডিয়া-র মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে দেশ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যখন স্বপ্ন বড় হয়, সংকল্প বড় হয়, আমাদের প্রচেষ্টাও বড় হয়। খাদি ও গ্রামোদ্যোগে উৎপাদন বেড়েছে। মোবাইল, ইন্টারনেট পরিষেবা, ডিজিটাল লেনদেন কয়েকগুণ বেড়েছে। মেট্রো শহরের বিস্তার, গণপরিবহণের সংখ্যা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
"স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম বাজল। কোনও রাষ্ট্র যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তখনই তার স্বপ্নপূরণ হয়", লালকেল্লার প্রাচীর থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আজ ৮০-তম স্বাধীনতা দিবস। আজ লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে দিনটি। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন নরেন্দ্র মোদি। কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানী। স্বাধীনতার দিবস উপলক্ষ্যে দিল্লি, কলকাতা-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Independence Day 2026 News Update: কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষাকে সুদৃঢ় করতে চাই: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষাকে সুদৃঢ় করতে চাই। যে সংকল্প নিয়ে সরকারে এসেছি, তাকে অক্ষরে অক্ষরে পালন করব। আসুন রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রাখি আমরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Independence Day 2026 News Update: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর পোস্ট, "এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি।"





















