Civil Service Success Story: দিনমজুর বাবার ভাঙা সাইকেল, সব কিছু ছাড়িয়ে শ্রীজার সাফল্য আজ যেন ছুঁয়ে ফেলেছে আকাশ!
Civil Service Exam 2025: শ্রীজার পরিবারের বছরের পর বছরের ত্যাগ, তীতীক্ষা এবং তাঁর পরিবারের সকলের দৃঢ়তার এক চূড়ান্ত পরিণতি হল শ্রীজার এই পরীক্ষায় সফল হওয়া।

বর্তমানে ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে আমরা খুবই উদ্বিঘ্ন। অনেকেই ভূ-রাজনীতি নিয়ে চিন্তা প্রকাশ করছেন। কিন্তু এই সবের থেকে অনেক দূরে বসেই শ্রীজা সেই ভূ-রাজনীতি নিয়ে কাজ করার দিকে এগিয়ে গেলেন বিরাট একটা পদক্ষেপ। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের কাছাকাছি নেয়াত্তিঙ্কারার বাসিন্দা শ্রীজা সিভিল সার্ভিস (Civil Service Exam 2025) পরীক্ষায় ৫৭ তম স্থান অর্জন করলেন। তিনি আশা করছেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেবেন তিনি।
শ্রীজার বাবা একজন দিন মজুর। তিনি একটি ভাঙা সাইকেল নিয়ে কাজ করতে যান। এ ছাড়াও নিজের মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য একটু একটু করে অর্থ সঞ্চয়ও করেছেন। আসলে শ্রীজার পরিবারের বছরের পর বছরের ত্যাগ, তীতীক্ষা এবং তাঁর পরিবারের সকলের দৃঢ়তার এক চূড়ান্ত পরিণতি হল শ্রীজার এই পরীক্ষায় সফল হওয়া।
শ্রীজার এই সাফল্য আসলে শুধু তাঁর বাবার ত্যাগের গল্প বলে না। তাঁর মা, যিনি পোস্ট গ্র্যাজুয়েশনও করেছিলেন, কিন্তু শুধুমাত্র মেয়ের পড়াশোনার পাশে থাকবেন বলে কোনও চাকরি করেননি কখনও, তাঁর ত্যাগের গল্পও বলে। তিনি বলেন, "আমি নিজে যে সাফল্য পাইনি আমার মেয়ে সেই সাফল্য পাবে বলেই আশা করেছিলেন। আর সেই সেই কাজ করে দেখিয়েছে"।
আসলে, রেজাল্ট বেরোনোর কয়েক দিন আগেই ছিল শ্রীজার জন্মদিন। আর এই ফলাফলকেই তিনি উপহার হিসাবে দেখছেন। তিনি বলেন, "আমার বাবা-মা আমার জন্য যা করেছে, তার কোনও মূল্য হয় না। তবুও আমি কিছু করতে পেরেছি, এটাই একটা বড় পাওনা।"
শ্রীজা যে বাড়িতে থাকেন, সেই বাড়িও আধখানা তৈরি হয়ে পড়ে রয়েছে। কারণ, শ্রীজার বাবা-মা বাড়ি তৈরি করার থেকেও মেয়েকে তৈরি করছিলেন আগামীর জন্য। আর সেই কাজেই তাঁরা সফল হয়েছেন।
VIDEO | UPSC 2025: Sreeja JS from Thiruvananthapuram, who secured 57th rank in her first attempt, credits her parents for her success and says she aspires to join the Indian Foreign Service (IFS).
— Press Trust of India (@PTI_News) March 6, 2026
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRAShcC)#UPSC2025… pic.twitter.com/GfRlwKZKtP
শ্রীজা আশা করছেন খুব তাড়াতাড়িই তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিতে পারবেন। তাঁর ছোট থেকে দেখা স্বপ্নকে এগিয়ে নিয়ে গিয়েছে তাঁর বাবার সাইকেল, মায়ের ত্যাগ আর তাঁর নিজের জেদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI























