Coronavirus Live : করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট
Corona virus Live updates : দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। সেখানে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।
ABP AnandaLast Updated: 25 Dec 2022 11:51 PM

প্রেক্ষাপট
Corona virus Live updates : ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস। কোথায় দাঁড়িয়ে ভারত ? অন্যান্য দেশের অবস্থা-ই বা কী ?দেশে করোনা গ্রাফের (Corona Graph) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়...More
Corona virus Live updates : ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস। কোথায় দাঁড়িয়ে ভারত ? অন্যান্য দেশের অবস্থা-ই বা কী ?দেশে করোনা গ্রাফের (Corona Graph) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের। দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। চিনে (China) লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Infection)। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।চিনে আতঙ্ক (Panic in China) ধরিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Covid New Variant) BF.7। কিন্তু, ভারতও কি একই রকম সমস্যায় পড়তে পারে ? এই প্রশ্নই কার্যত এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। এব্যাপারে এবার আশ্বস্ত করলেন CSIR-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর মতে, BF.7 ভ্যারিয়েন্টের চিনে যে গুরুতর অবস্থা হয়েছে তা ভারতে হবে না। কারণ, ভারতীয়রা ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি গড়ে ফেলেছে। তবে, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন CCMB-র অধিকর্তা বিনয় কে নন্দীকুরি। তিনি বলছেন, যে কোনও রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টগুলির। এমনকী যাঁরা টিকা নিয়েছেন, তাঁদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি আরও বলেছেন, ডেল্টায় যে গুরুতর অবস্থা হয়েছিল, তার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে। আমাদের হার্ড ইমিউনিটি আছে, কারণ আমরা অন্যান্য ভাইরাসের মুখে উন্মুক্ত রয়েছি। আমরা ডেল্টা ঢেউ দেখেছি, যেটা বিশাল ছিল। তারপরে আমরা টিকা নিই। তার পরে এল ওমিক্রন ঢেউ। আমরা বুস্টার ডোজ নিতে শুরু করি। আমরা একাধিক কারণে ভিন্ন। সেই কারণেই চিনে যা হয়েছে তা ভারতে হবে না।
Corona Virus Live Updates: করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট
করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট। এই পরিস্থিতিতে দেশের মানুষকে সুরক্ষা নিয়ে রক্তদান করার আহ্বান জানানো হচ্ছে সেখানে।