এক্সপ্লোর

Karnataka News: ৭ বছরের পুরনো বন্ধুকে নৃশংসভাবে খুন ! মৃতের টাকা চুরি করে প্রাক্তন স্ত্রী'র জন্য কিনলেন উপহার

Karnataka News: সাত বছর ধরে পুত্তুরাজুর সঙ্গে বন্ধুত্ব ছিল শফির। সেই বন্ধুকেই নৃশংসভাবে খুন করেছেন শফি। চুরি করেছেন তাঁর টাকা। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Karnataka News: ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে, তাঁর থেকে লক্ষাধিক টাকা চুরি করে, দ্বিতীয় স্ত্রী'র জন্য উপহার কিনেছেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম শফি, যিনি চিকমাগালুর জেলার বিরুর এলাকার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছিল তাঁর। অর্থাৎ প্রাক্তন হওয়া দ্বিতীয় স্ত্রী'র জন্য উপকার কিনতে ঘনিষ্ঠ বন্ধুকে খুন করে তাঁর টাকা চুরি করেছেন অভিযুক্ত শফি। মৃত ব্যক্তির নাম পুত্তুরাজু, যিনি পেশায় একজন ঢালাইকর্মী। 

পুলিশ সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি ঘটেছে এই ঘটনা। সেদিনই বন্ধুকে লোভ দেখিয়েছিলেন অভিযুক্ত। স্থানীয় একটি ফিনান্স সংস্থা সোনার একটি নিলামের আয়োজন করেছে এবং সেখানে যাওয়ার জন্য পুত্তুরাজুকে লোভ দেখান শফি। বন্ধুর প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফাঁকা বাড়ি রেখেই রাত ১১টা নাগাদ বেরিয়ে যান পুত্তুরাজু। তাঁর সঙ্গে নগদ ছিল ২.৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শফি নিজের বাইকে করেই নিয়ে যাচ্ছিল বন্ধুকে। জঙ্গলের রাস্তা ধরেছিলেন শফি। হন্নাবল্লী এলাকার কাছের জঙ্গল দিয়ে বাইকে করে পুত্তুরাজুকে নিয়ে যাওয়ার সময়েই ধারালো অস্ত্র (a machete) নিয়ে বন্ধুর উপর চড়াও হন শফি। অস্ত্রের একের পর এক কোপে বন্ধুকে শেষ করেন প্রথমে। এরপর অভিযুক্ত হাতিয়ে নেন সমস্ত টাকা। 

পরের দিন সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক দুধওয়ালা প্রথম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন একটি দেহ। জঙ্গলে কাছের রাস্তায় এ হেন দৃশ্য দেখে আঁতকে ওঠেন ওই দুধওয়ালা। দ্রুত পুলিশের খবর দেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, মৃতের নাম-পরিচয়। মারা যাওয়ার আগে পুত্তুরাজুর গতিবিধি কী ছিল তা জানার মাধ্যমেই অভিযুক্ত শফির নাগাল পায় পুলিশ। এরপর পুলিশ আরও জানতে পারে, ঘনিষ্ঠ বন্ধুকে নৃশংসভাবে খুন করে তাঁর টাকা চুরি করার পর, বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রী'র সঙ্গে একটি লজে দেখা করেছিলেন অভিযুক্ত শফি। ৬০ হাজার টাকাও দেন ওই মহিলাকে। এমনকি একটি নতুন টিভিও কিনে দেন তাঁকে, ওই চুরির টাকা থেকেই। 

সাত বছর ধরে পুত্তুরাজুর সঙ্গে বন্ধুত্ব ছিল শফির। সেই বন্ধুকেই নৃশংসভাবে খুন করেছেন শফি। চুরি করেছেন তাঁর টাকা। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কবে থেকে এই খুন এবং চুরির পরিকল্পনা করেছিলেন শফি তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mallikarjun Kharge : 'কংগ্রেসের নাম ৫৯ বার উল্লেখ করেছেন মোদিজি, মহিলাদের কয়েকবার মাত্র', খাড়গের নিশানায় প্রধানমন্ত্রী
'কংগ্রেসের নাম ৫৯ বার উল্লেখ করেছেন মোদিজি, মহিলাদের কয়েকবার মাত্র', খাড়গের নিশানায় প্রধানমন্ত্রী
Congress on PM Modi : 'নির্দলীয় ভাষণ হওয়ার কথা, যার উদ্দেশ্য জাতীয় সংকল্প ও আত্মবিশ্বাস গড়ে তোলা', মোদিকে পাল্টা কংগ্রেসের
'নির্দলীয় ভাষণ হওয়ার কথা, যার উদ্দেশ্য জাতীয় সংকল্প ও আত্মবিশ্বাস গড়ে তোলা', মোদিকে পাল্টা কংগ্রেসের
News Live Update : 'অধীর চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি', ভোটের মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বায়রন বিশ্বাসের
'অধীর চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি', ভোটের মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বায়রন বিশ্বাসের
Iran-US War : হরমুজে ২টি ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি ইরানের, জবাবে যা করল ভারত...
হরমুজে ২টি ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি ইরানের, জবাবে যা করল ভারত...
Advertisement

ভিডিও

Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ২ | BJP-র বিষদাঁত ভাঙতে হবে : মমতা
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ১ | দেবাশিস কুমারের ৫ ঠিকানায় ম্যারাথন তল্লাশি IT-র
IT Raid : রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি-সহ পাঁচটা ঠিকানায় ম্য়ারাথন তল্লাশি আয়কর দফতরের
West Bengal Election 2026 | ভোটের মুখে IT ও ED রেড নিয়ে সপ্তমে উঠেছে রাজনৈতিক সংঘাত। ED Raid
IT-ED Raid |প্রথম দফার ভোটের ছ'দিন আগে সাঁড়াশি আক্রমণে দুই কেন্দ্রীয় এজেন্সি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Embed widget