এক্সপ্লোর

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

Vinisha Umashankar: মাত্র ১২ বছর বয়সে মাথায় আসা একটি অসাধারণ ভাবনা এবং ৬ মাসের চেষ্টায় বিনিশা তৈরি করে ফেলে সৌরচালিত ইস্ত্রি গাড়ি, যার নাম 'আইরন ম্যাক্স'।

তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের একটি সাধারণ রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল ১২ বছরের এক কিশোরী। রাস্তার পাশে এক ইস্ত্রি পেশাদারকে পোড়া কয়লা ফেলে দিতে দেখে থমকে দাঁড়ায় সে। সাধারণ মানুষ যা প্রতিদিন দেখেও এড়িয়ে যায়, সেখানে এই কিশোরী নিজেকে প্রশ্ন করে— "কেন এখনও এভাবে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে? আর আমি এর জন্য কী করতে পারি?"। সেই কিশোরীই হলেন বিনিশা উমাশঙ্কর (Vinisha Umashankar)। মাত্র ১২ বছর বয়সে মাথায় আসা একটি অসাধারণ ভাবনা এবং ৬ মাসের চেষ্টায় বিনিশা তৈরি করে ফেলে সৌরচালিত ইস্ত্রি গাড়ি, যার নাম 'আইরন ম্যাক্স' (Iron Max)

যেভাবে এল বিনিশা উমাশঙ্করের পরিবর্তনের ভাবনা

বাড়ি ফিরে বিনিশা প্রথমে হিসেব কষা শুরু করেন। ভারতে প্রায় ১ কোটি রাস্তার পাশের ইস্ত্রি পেশাদার রয়েছেন। প্রত্যেকে প্রতিদিন গড়ে ৫ কেজি করে কয়লা ব্যবহার করেন। এতে প্রচুর গাছ কাটা পড়ে এবং এর থেকে নির্গত ধোঁয়া ইস্ত্রিওয়ালাদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। এই সমস্যা মেটাতে বিনিশা কলেজ স্তরের পদার্থবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়ে নিজেই পড়াশোনা শুরু করেন। এরপর ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিলে নকশা করেন 'আইরন ম্যাক্স'।

'আইরন ম্যাক্স'-এর সুবিধা ও বৈশিষ্ট্য:-

পরিবেশবান্ধব শক্তি: মাত্র ৫ ঘণ্টার রোদেই এই গাড়ির ইস্ত্রিটি টানা ৬ ঘণ্টা চলার মতো শক্তি সঞ্চয় করে। এতে পরিবেশের ক্ষতি না করেই কয়লার ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব।

বাড়তি উপার্জনের সুযোগ: এই ইস্ত্রি গাড়িতে ফোন চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে, যাতে গ্রাহকরা কাপড় ইস্ত্রি করার অপেক্ষায় থাকার সময় ফোন চার্জ দিয়ে বাড়তি কিছু টাকা আয় করতে পারেন।

আর্থিক উন্নতি: এর মাধ্যমে একজন ইস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাসিক আয় প্রায় ১২,০০০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

কার্বন নিঃসরণ হ্রাস: প্রতিটি গাড়ি ব্যবহারের ফলে বছরে প্রায় ১.৮ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রতিরোধ করা সম্ভব।

বিশ্বমঞ্চে তামিলনাড়ুর মেয়ের জয়জয়কার

বিনিশার এই উদ্ভাবন তাঁকে এনে দেয় একাধিক সম্মাননা। তিনি ভারত সরকারের 'ড. এপিজে আবদুল কালাম ইগনাইট অ্যাওয়ার্ড' লাভ করেন। ২০২০ সালে পান 'চিলড্রেন্স ক্লাইমেট প্রাইজ'। পরবর্তীতে প্রিন্স উইলিয়ামের বিখ্যাত 'আর্থশট প্রাইজ ২০২১'-এর সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হন।

২০২১ সালের ২ নভেম্বর, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন COP26-এ ১৫ বছরের বিনিশা বিশ্বনেতাদের সামনে পাঁচ মিনিটের এক ঐতিহাসিক ভাষণ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, "আমাদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু রাগ করে বসে থাকার সময় আমার নেই, আমি কাজ করতে চাই। আমি শুধু ভারতের একটি মেয়ে নই, আমি এই পৃথিবীর এক সন্তান এবং এতে আমি গর্বিত।" তাঁর এই ভাষণ শুনে উপস্থিত বিশ্বনেতারা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

২০০৭ সালে জন্ম বিনিশার। তার বাবা একজন বিজনেস কনসালট্যান্ট এবং মা একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতের প্রতি মেয়ের আগ্রহ দেখে মা-বাবা তাকে সবসময় নতুন বই কিনে দিয়েছেন এবং জাদুঘর, বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়েছেন। পরিবারের সেই উৎসাহই বিনিশাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই সুমিত রায় গ্রেফতার
অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই সুমিত রায় গ্রেফতার
BRICS Summit 2026 : 'কূটনৈতিক সাসপেন্সের' অবসান, BRICS-এ যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে আসছেন কি না জানিয়ে দিল চিন
'কূটনৈতিক সাসপেন্সের' অবসান, BRICS-এ যোগ দিতে প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে আসছেন কি না জানিয়ে দিল চিন
Sonam Wangchuk : সরকারকে এক সপ্তাহের 'ডেডলাইন' সোনম ওয়াংচুকের, এবার বিক্ষোভের হুঁশিয়ারি; কী দাবি ?
সরকারকে এক সপ্তাহের 'ডেডলাইন' সোনম ওয়াংচুকের, এবার বিক্ষোভের হুঁশিয়ারি; কী দাবি ?
Jharkhand Assault Case: ‘বাড়িতে ঢুকে মহিলার কাপড় টেনে তোলা ধর্ষণের চেষ্টা নয়’, বলল আদালত
‘বাড়িতে ঢুকে মহিলার কাপড় টেনে তোলা ধর্ষণের চেষ্টা নয়’, বলল আদালত
Advertisement

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget