এক্সপ্লোর

Bay of Bengal: ভারত মহাসাগরে ড্রাগনের আনাগোনা, জলপথেও বাড়ছে অনুপ্রবেশ, হলদিয়ায় নতুন নৌসেনা ঘাঁটি গড়ার ভাবনা

Indian Navy: কেন্দ্রীয় প্রতিরক্ষা সূত্রে এমনই খবর সামনে এসেছে।

নয়াদিল্লি: পড়শি দেশগুলির গতিবিধিতে সন্দেহ বাড়ছে ক্রমশ। সেই আবহেই আবহেই জলভাগে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত ভারতের। একদিকে চিনের নৌবাহিনীর রক্তচক্ষু, অন্য দিকে বাংলাদেশের সঙ্গে পরিবর্তিত সমীকরণ, এই দুইয়ের জেরে বঙ্গোপসাগরে নিরাপত্তা বাড়াতে নতুন নৌসেনা ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পশ্চিমবঙ্গের হলদিয়ায় নয়া নৌসেনা ঘাঁটিটি গড়ে তোলা হবে বলে খবর। (Indian Navy)

কেন্দ্রীয় প্রতিরক্ষা সূত্রে এমনই খবর সামনে এসেছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, হলদিয়ায় যে নৌসেনা ঘাঁটি গড়ে তোলা হবে, যা আসলে একটি ‘ডিট্যাচমেন্ট’। অর্থাৎ অল্প সংখ্যক অল্প সংখ্যক কর্মীই মোতায়েন থাকবেন। নিরাপত্তা, পরিবহণ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখবেন এঁরা। পাশাপাশি, নির্জন স্থানে উপস্থিতি বজায় রাখবেন। নৌবাহিনীর মূল ডিউটি থেকে এঁদের ডিউটি হবে আলাদা। বিশেষ কাজেই নিযুক্ত থাকবেন। (Bay of Bengal)

বঙ্গোপসাগরের উত্তর ভাগে নিজেদের অবস্থান বজায় রাখতে, উপকূলীয় নিরাপত্তায় জোর দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কারণ সাগরে যেভাবে সক্রিয় হয়ে উঠছে চিনের নৌবাহিনী, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সখ্য যেভাবে বাড়ছে, তাতে এই পদক্ষেপ জরুরি বলে মনে করছে দিল্লি। 

নৌবাহিনীর নতুন যে ঘাঁটি গড়ে তোলা হবে, সেটি হলদিয়া বন্দরকেও কাজে লাগাবে। এর ফলে ন্যূনতম অতিরিক্ত পরিকাঠামো ব্যবহার করে দ্রুত কাজ শুরু করা যাবে।  প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নৌবাহিনীর ব্য়বহারের জন্য একটি জেটি তৈরি করা হবে, পাশাপাশি একটি উপকূলীয় সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। হলদিয়ার ঘাঁটিতে মোতায়েন থাকবে Fast Interceptor Crafts, ৩০০ টন ওজনের New Water Jet Fast Attack Crafts. অতি দ্রুত ছুটতে সক্ষম ওই জাহাজের গতি ৪০ থেকে ৪৫ knots.

জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ ব্যবহারের জন্য ওই সব জাহাজ ব্যবহার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজগুলি ব্যবহার করে নজরদারি চালানো হবে, বিপদে উদ্ধারকার্যও চলবে। জাহাজগুলিতে CRN-91 আগ্নেয়াস্ত্র থাকবে। থাকবে ‘নাগাস্ত্র’ প্রযুক্তি, যার মাধ্যমে নির্ভুল লক্ষ্যে আগাত হানা সম্ভব হবে, পাশাপাশি নজরদারি চালানোয় আরও সুবিধা হবে।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের উত্তরে নৌবাহিনীর ঘাঁটি তৈরির এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে যেভাবে আনাগোনা বেড়েছে পিপল’স লিবারেশন আর্মি। জলপথে অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে লাগাতার। সমুদ্রপথে ভারতে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে। এমন পরিস্থিতিতে হলদিয়া থেকে নজরদারি চালানো অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, ১০০ জন নৌবাহিনীর অফিসার ও কর্মী মোতায়েন থাকতে পারেন সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর |স্বামীজির জন্মদিবস পালন ঘিরে টক্কর তৃণমূল-বিজেপির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১.২৬) পর্ব ১: সুপ্রিম কোর্টে ED-র পিটিশনে অভিযুক্ত মুখ্যমন্ত্রী |প্রতীক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের
Chowman: নতুন বছরে ভোজন প্রেমীদের জন্য সোশাল মিডিয়ায় নতুন চ্য়ানেল লঞ্চ করল চাউম্য়ান
Swami Vivekananda: যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন
Bangladesh Violence | নৈরাজ্যের বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে ফের হিন্দু খুন | Bangladesh Chaos
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
Stock Market Crash : শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
Bank Loan Tips :  ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
 ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
Stock Market Today : আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
Driving Licence : গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
Embed widget