এক্সপ্লোর

US Attacks Iran: আমেরিকার রণতরীতে হামলা? ইরানের দাবি ওড়াল CENTCOM, জানাল হতাহতের সংখ্যাও

US-Iran War: জানুয়ারি মাসের শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন ছিল USS Abraham Loncoln.

নয়াদিল্লি: পারস্য উপসাগরীয় অঞ্চলে এবার আমেরিকার যুদ্ধজাহাজ ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। আমেরিকার যুদ্ধজাহাজ বহনকারী যান USS Abraham Loncoln (ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন)-এ হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের রেভলিউশনারি গার্ডস। চার-চারটি ক্ষেপণাস্ত্র সেটির উপর আছড়ে পড়ে বলে জানায় ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলও। জানুয়ারি মাসের শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন ছিল USS Abraham Loncoln. তবে আমেরিকা ইরানের দাবি উড়িয়ে দিয়েছে। পাশাপাশি, ইরানে হামলা চালাতে গিয়ে তাদের গত সৈনিকের মৃত্যু হয়েছে, তাও জানাল আমেরিকা। (US-Iran War)

ইরানের রেভলিউশনারি গার্ডসের বিবৃতিতে বলা হয়, "আমেরিকার যুদ্ধবিমান বহনকারী ক্যারিয়ারে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফেলা হয়। সন্ত্রাসবাদী, আগ্রাসী শক্তির কবরে ঢেকে যাবে মাটি থেকে সাগর।" ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধবিমান ক্যারিয়ারটির, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইরানের দাবি নস্যাৎ করে দিয়েছে আমেরিকা। (US Attacks Iran)

US Central Command সোশ্য়াল মিডিয়ায় লেখে, 'ইরানের রেভলিউশনারি গার্ডস USS Abraham Loncoln-এ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। মিথ্যে কথা। আঘাত লাগেনি। ক্ষেপণাস্ত্র ধারেকাছেই পৌঁছতে পারেনি'।

উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি দু'টি রণতরী মোতায়েন করে আমেরিকা, যার মধ্যে অন্যতম USS Abraham Loncoln. পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়াতেই ওই পন্থা অবলম্বন করা হয়। ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল USS Abraham Loncoln. ওই রণতরী আমেরিকার ফিফথ নিমিৎজ শ্রেণির রণতরী, দেশের ১৬তম প্রেসিডেন্টের নামে যার নামকরণ হয়। বছরের অন্য সময় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় মোতায়েন থাকে সেটি। 

এই নিমিৎজ শ্রেণির পৃথিবীর বৃহত্তম রণতরী হিসেবে পরিচিত। শত্রুপক্ষে উপর হামলা চালাতে ব্যবহৃত যুদ্ধবিমান মোতায়েন থাকে তার উপর। উপকূলের নিরাপত্তা রক্ষা, জলপথে সন্ত্রাস এবং দস্যুতের আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হয় মূলত। আবার বিপর্যয়ের সময় মানবিক সাহায্য় জোগাতেও ব্যবহার করা হয় ওই রণতরী।

বিষয়টি নিয়ে আমেরিকার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তাদের তিন জন সৈনিক মারা গিয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। US Central Command সোশ্যাল মিডিয়ায় লেখে, '১ মার্চ সকাল ৯.৩০টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত আমেরিকার তিন সদস্য মারা গিয়েছেন, পাঁচ জন গুরতর আহত। তাঁরা Operation Epic Fury-র অংশ ছিলেন। শার্পনেল বিঁধে আরও কয়েক জন অল্পবিস্তর চোট পেয়েছেন। তাঁদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তাই পরিবারের কথা মাথায় রেখেই বাকি তথ্য গোপন রাখা হচ্ছে। পরিবারকে জানানোর আগে নিহতদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না'।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Iran-US Tensions : আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট
আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট
Pakistan Crisis: পাকিস্তানে শাটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে, কোথাও ১ লিটারের দাম ৩০০ টাকা
পাকিস্তানে শাটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে, কোথাও ১ লিটারের দাম ৩০০ টাকা
News LIVE Updates: সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণে আতঙ্ক
সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণে আতঙ্ক
CV Ananda Bose : 'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের
'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget