Khamenei Death: নিহত আয়াতোল্লা খামেনেই, জানাল ইরানের সরকারি সংবাদমাধ্যম, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
Iran Israel War: ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন, আক্রমণে নিহত হয়েছেন আয়াতোল্লা খামেনেই।

Iran Israel Conflict: ইজরায়েলের হামলায় নিহত আয়াতোল্লা খামেনেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার দাবি ইরানের সরকারি সংবাদমাধ্যমের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই শহিদ হয়েছেন, ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে এই খবর সুনিশ্চিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। তেহরানে যৌথ ভাবে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই দাবি করেছিলেন যে এই আক্রমণে নিহত হয়েছে আয়াতোল্লা খামেনেই। এবার ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হল একই খবর। ইরান জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
BREAKING: Iran’s Fars and Tasnim news agencies say Supreme Leader Ayatollah Ali Khamenei was killed at his office early Saturday while “performing his assigned duties.”
— Al Jazeera English (@AJEnglish) March 1, 2026
A 40-day period of public mourning has been declared. pic.twitter.com/wpVQOQpSIU
সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খামেনেইয়ের ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস, দাবি ইজরায়েলের। হামলায় নিহত খামেনেই, মানল ইরানের সরকারি সংবাদমাধ্যম। আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতির মৃত্যু, খবর ইরানের সংবাদমাধ্যমে। ইরান জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু, খবর সংবাদমাধ্যমে। ইরানের আরও ৬ নেতার মৃত্যুর খবর, অস্বীকার তেহরানের। আক্রমণে ইরানের ৭ সেনাকর্তার মৃত্যু, দাবি IDF-এর।
Iran's supreme leader has been killed in Israeli and US strikes, Iranian state media said. https://t.co/B4Ril5iKMy
— ANI (@ANI) March 1, 2026
আরব দুনিয়ায় ফের যুদ্ধের দামামা। ইরান-ইজারেল যুদ্ধে ফের কেঁপে উঠল মধ্যপ্রাচ্য।এই প্রেক্ষাপটে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্য়ু হয়েছে বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দাবি করেছেন খামেনেইয়ের মৃত্য়ু হয়েছে। এখানেই শেষ নয়, সূত্রের দাবি, হামলায় নিহত হয়েছেন খামেনেইয়ের পরিবারের ৪ সদস্য়। নিহত হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতি। যদিও খামেনেইয়ের মৃত্য়ুর দাবি নস্য়াৎ করেছে ইরান। তাদের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা পুরোপুরি সুস্থ আছেন। যদিও আজ সকালে ইরানের সংবাদ সংস্থা ইরান টাইমস জানিয়েছে, মৃত্য়ু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের। পাশাপাশি IDF-এর দাবি, আক্রমণে ইরানের ৭ সেনাকর্তার মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা। টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘লায়ন্স রোর’।























