এক্সপ্লোর

Israel Iran Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, মদিনায় গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী-কন্যা-নাতনি

Iran Israel News: মদিনায় আটকে পড়েছেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। মা ও মেয়েকে নিয়ে মদিনায় রয়েছেন তিনি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভ করেন তিনি।

Israel Iran Conflict: মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন। যুদ্ধে ইরান ও ইজরায়েল (Iran Israel Conflict)। বাহরিন থেকে দুবাই, দোহা থেকে কাতার - মধ্যেপ্রাচ্যের একাধিক দেশে আটকে রয়েছেন ভারতীয়রা। কারও ওখানেই বাস আবার কেউ ঘুরতে গিয়ে সম্মুখীন হয়েছেন এই বিভীষিকার। তেমনই মদিনায় আটকে পড়েছেন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কন্যা প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)। মা ও মেয়েকে নিয়ে মদিনায় রয়েছেন তিনি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভ করেন তিনি।

প্রসঙ্গত, শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। পাল্টা আক্রমণ হেনেছে ইরান। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরান-ইজরায়েল সংঘাতে কার্যত জ্বলছে মধ্যে এশিয়া। এই পরিস্থিতিতে মদিনায় আটকে পড়েছেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। মা ও মেয়েকে সঙ্গে নিয়ে আটকে পড়েন তিনি। দুবাই থেকে ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি বলেন, "আমি, আমার মা এবং আমার মেয়ে এখানে এসেছি। আমরা একদম নিরাপদে আছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সত্যিই জানি না কীভাবে ফিরব।" নিজের শেয়ার করা ভিডিও-তে প্রিয়দর্শিনী বলেন, "আমার জন্য চিন্তা করবেন না। আমি নিরাপদভাবে ফিরে আসব।" 

এদিকে, দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছেলে ইউভানকে নিয়ে হোটেলবন্দি হয়ে আছেন তিনি। শনিবার ছেলেকে নিয়ে দুবাই পৌঁছান। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছান নিরাপদভাবেই। এরপরেই সেখানকার পরিস্থিতি ক্রমে খারাপ হতে শুরু করে। আগামী ৫ তারিখ কলকাতায় ফেরার টিকিট অভিনেত্রীর। কীভাবে ফিরবেন তাঁরা, চিন্তায় পরিবার।  

একইভাবে বাহরিনে আটকে পড়েছেন ভারতীয় এক ব্যবসায়ী। সেখানে আটকে থাকা কলকাতার ব্যবসায়ী বলেন, "প্রথম এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলাম। কিছুক্ষণ পর পরই আওয়াজ শোনা যাচ্ছে, ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। ছাদের ওপর দিয়ে মিসাইল যাচ্ছে।" অন্যদিকে দোহায় আটকে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার। তিনি আদতে জয়নগরের বাসিন্দা। শৈবাল বসু নামের ওই ইঞ্জিনিয়ার বলেন, "আমি দোহায় দীর্ঘ ২২ বছর চাকরি করছি। হঠাৎ দুপুরবেলা অফিসে বসে আছি, শুনতে পাই দুমদাম আওয়াজ। দেখলাম রকেট উড়ে যাওয়ার সাদা দাগ।"

মধ্যপ্রাচ্যের এই অশান্ত সময়ে ব্যস্ততম দুবাই এয়ারপোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Ayatollah Ali Khamenei) এর মৃত্যতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে ইরান। বেছে বেছে মার্কিন সেনাঘাঁটিগুলি টার্গেট করেছে তারা। মুহুর্মুহু বর্ষণ হচ্ছে রকেট, ড্রোন। ভয়ঙ্কর আক্রমণের হুঁশিয়ারি ইরানের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষে আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া ও চিন, বলছে রিপোর্ট
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষে আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া ও চিন, বলছে রিপোর্ট
News Live : বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
Mahakumbh girl Monalisa: বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget