এক্সপ্লোর

Iran vs Israel War: নিহত খামেইনি, ইরানের পরবর্তী শাসক কে? 'আমি জানি, কিন্তু আপনাদের বলতে পারছি না', বললেন ট্রাম্প

Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন যে খামেনেই নিহত হয়েছেন। প্রথমে অস্বীকার করলেও পরে ইরানের তরফেও জানানো হয় খামেনেইয়ের মৃত্যুর খবর।

Iran vs Israel War: ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। সেই আক্রমণে তেহরানে মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেইয়ের। এরপরে কার হাতে যাবে ইরানের শাসনভার? এই নিয়ে ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির দরবারে জল্পনা শুরু হয়েছে। কারণ খামেনেইয়ের কোনও উত্তরাধিকার নেই বলেই জানেন সকলে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমি জানি কে, কিন্তু বলতে পারছি না।' CBS News- এর তরফে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল 'এরপর পর ইরানের আসনে কে?' জবাবে ট্রাম্প বলেন, 'আমি জানি ঠিক কে, কিন্তু আপনাদের বলতে পারছি না।' 

মার্কিন প্রেসিডেন্ট আগেই দাবি করেছিলেন যে খামেনেই নিহত হয়েছেন। একই দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইজরায়েলের সংবাদমাধ্যমের তরফে এও দাবি করা হয় যে, মৃত খামেনেইয়ের দেহ দেখানো হয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুকে। তবে সেই সময় ইরান জানায় সবই গুজব। সুরক্ষিত রয়েছে খামেনেই। পরবর্তীতে অবশ্য ইরানের সরকারি সংবাদমাধ্যম জানায় যে, মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ নেতা 'শহিদ' হয়েছেন বলে জানানো হয় ওই সংবাদমাধ্যমে। অন্যদিকে জানা গিয়েছে, খামেনেইয়ের মেয়ে, জামাই এবং নাতনিরও মৃত্যু হয়েছে। 

কার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, ফের জিজ্ঞেস করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। উত্তরে ট্রাম্প বলেন, 'আমি জানি না কে। কিন্তু একটা সময়ে ওরা আমায় ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে পছন্দ করছি।' এর পরেই বেশ ব্যাঙ্গের সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'একথা বলার সময় আমি একটু ব্যাঙ্গ করছি। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানে কি এমন কেউ আছেন যাকে দেশের নায়ক হতে দেখতে চাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'হ্যাঁ আমার মনে হয় ওখানে বেশ কয়েকজন ভাল প্রার্থী রয়েছে।' প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানে আধিপত্য বজায় রেখেছিলেন খামেনেই। জনসমক্ষে নিজের কোনও উত্তরাধিকারের কথা তিনি কখনই বলেননি। ডোনাল্ড ট্রাম্প এও জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা করা এখন অনেকে সহজ। 

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে লিখেছেন, 'ইতিহাসের অন্যতম শয়তানের মৃত্যু হয়েছে।' এখানেই শেষ নয়, খামেনেই এবং তাঁর দলবলকে 'রক্তপিপাসু' বলেও তোপ দেখেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Donald Trump: যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা, 'গ্যাসের দাম বাড়লে বাড়বে', চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প!
যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কা, 'গ্যাসের দাম বাড়লে বাড়বে', চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প!
Gold Price Hike: আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের কারণে MCX-এ বাড়ছে সোনা-রুপোর দাম!
আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের কারণে MCX-এ বাড়ছে সোনা-রুপোর দাম!
Civil Service Exam 2025 Topper: সিভিল সার্ভিস পরীক্ষায় টপার রাজস্থানের অনুজ, কীভাবে অসাধ্যসাধন করলেন তিনি?
সিভিল সার্ভিস পরীক্ষায় টপার রাজস্থানের অনুজ, কীভাবে অসাধ্যসাধন করলেন তিনি?
Renault Bridger: ভারতের জন্য নতুন SUV রেনোর? হতেই পারে আপনার স্বপ্নের গাড়ি!
ভারতের জন্য নতুন SUV রেনোর? হতেই পারে আপনার স্বপ্নের গাড়ি!
Advertisement

ভিডিও

Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Embed widget