Iran Israel Conflict Live Updates: ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত আয়াতোল্লা খামেনেই, জানাল ইরানের সরকারি সংবাদমাধ্যম
Iran Israel War: সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
LIVE

Background
সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খামেনেইয়ের ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস, দাবি ইজরায়েলের। পুরোটা গুজব, সুরক্ষিত আছেন সর্বোচ্চ নেতা, দাবি ইরানের। আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতির মৃত্যু, খবর ইরানের সংবাদমাধ্যমে। ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু, খবর সংবাদমাধ্যমে। ইরানের আরও ৬ নেতার মৃত্যুর খবর, অস্বীকার তেহরানের। আক্রমণে ইরানের ৭ সেনাকর্তার মৃত্যু, দাবি IDF-এর।
আকাশে গর্জন ইজরায়েলের ২০০ ফাইটার জেটের, ৫০০-রও বেশি নিশানায় হামলা। টোমাহক মিসাইল দিয়ে ইরানে হামলা চালাল আমেরিকা। ইরানে মেয়েদের স্কুলে মিসাইল হানা, ১১৫ জন ছাত্রীর মৃত্যু। ইরানে ২০০-রও বেশি মৃত্যু, ৭০০-র বেশি জখম, দাবি আমেরিকা-ইজরায়েলের। দুবাইয়ের এয়ারপোর্ট, হোটেলে আছড়ে পড়ল ইরানের মিসাইল, বন্ধ এয়ারপোর্ট।
সংঘর্ষে মধ্যেই বিশ্বজুড়ে চড়ছে অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের ব্যারেলপ্রতি দাম হল ৭০ ডলার। জরুরি বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ, হামলার নিন্দা আন্তনিও গুয়েতেরেজের। ইরানে হামলার নিয়ে দুশ্চিন্তাপ্রকাশ রাশিয়া, চিনের।
সংঘর্ষের প্রভাব পড়ল বিশ্বজুড়ে উড়ান পরিষেবায়। গতকাল ভারত থেকে ৪১০ উড়ান স্থগিত। আজ ব্যাহত হতে পারে ৪৪৪টি উড়ান।
Iran Israel Conflict: খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ২৭টি আমেরিকার সেনাঘাঁটিতে ইরানের হামলা
খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ২৭টি আমেরিকার সেনাঘাঁটিতে ইরানের হামলা। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলা। দোহাতেই সকাল থেকে পরপর ১১টি বিস্ফোরণ।
Iran Israel War: বাহরিনের পর কাতারের দোহা! আতঙ্কিত বাঙালি ইঞ্জিনিয়ার
বাহরিনের পর কাতারের দোহা! আতঙ্কিত বাঙালি ইঞ্জিনিয়ার। বাঙালি ইঞ্জিনিয়ার শৈবাল বসু দোহায় তেল সংস্থায় কর্মরত। সরাসরি বাড়ি থেকে দেখালেন বিস্ফোরণের কালো ধোঁয়া। গতকাল কাজ করার সময় মিসাইল পড়ে পাশের মার্কিন ঘাঁটিতে।























