US-Iran War: US-Iran War: জাহাজ হামলায় নিহত সৈনিকদের দেহ ফেরত চাইল ইরান, অনুরোধ জানাল শ্রীলঙ্কাকে
War Live Updates: জেনে নিন প্রতি মুহূর্তের খবরের লাইভ আপডেট।
LIVE

Background
আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচ এবার এসে পড়ল ভারতের দোরগোড়ায়। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল আমেরিকার সাবমেরিন। হামলার কথা স্বীকার করে, আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো দিয়ে কোনও শত্রু জাহাজকে ডোবাল তারা। (Iran Ship Destroyed)
যুদ্ধের আঁচ এবার ভারতের দোরগোড়ায়! বিশাখাপত্তনমে মহড়া সেরে ফেরার পথে শ্রীলঙ্কায় আমেরিকার সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানি যুদ্ধজাহাজ। (India Iran Relations)
ইরানে ফেরার পথে শ্রীলঙ্কায় হামলার শিকার ইরানি যুদ্ধজাহাজ। আমেরিকার ডুবোজাহাজের হানা। এখনও শতাধিক নিখোঁজ, আহত বহু। (US Iran War)
পঞ্চম দিনেও অশান্ত মধ্যপ্রাচ্য! ইরানে একের পর এক ইজরায়েলি-আমেরিকার বোমা-ক্ষেপণাস্ত্র! লেবাননেও এয়ারস্ট্রাই। হিজবুল্লার ঘাঁটি ধ্বংস। (War Live Updates)
হামলার পাল্টা হামলায় অশান্ত মধ্যপ্রাচ্য। ইজরায়েল-আমেরিকার বন্ধু দেশে লাগাতার প্রত্যাঘাত ইরানের। দুবাইয়ে টার্গেট আমেরিকার উপ দূতাবাস।
শুধু রাশিয়া-চিনের জন্য হরমুজ প্রণালী খুলে চাপ বাড়াচ্ছে ইরান। ১০টি তৈলবাহী জাহাজে হামলা। প্রয়োজনে আরও বড় পদক্ষেপ, হুঙ্কার ট্রাম্পের।
বন্ধ হরমুজ প্রণালী। সঙ্কট কাটাতে দিল্লির পাশে মস্কো। ৯৫ লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতীয় জলসীমার কাছে রুশ নৌবহর। গন্তব্য বদলে দিল্লিমুখী হতে তৈরি রাশিয়া।
যুদ্ধে বিপর্যস্ত ইরান। রেহাই নেই স্কুল-হাসপাতালেরও। মিনাবে ১৭০জন ছাত্রীর মৃত্যু। মানবতার উপরে হামলা বলে রাষ্ট্রপুঞ্জে সরব তেহরান।
ইজরায়েল-আমেরিকার হানা থেকেই রেহাই নেই ইরানের প্রাচীন ঐতিহ্যের!ধ্বংসস্তূপ প্রায় তিনশো বছরের পুরনো কাজার সাম্রাজ্যের গোলেস্তান প্যালেস।
আমেরিকা-ইজরায়েল হামলায় নিহত খামেইনি। ইরানের সর্বোচ্চ নেতার কুর্সিতে এবার পুত্র মোজতবা। শেষ করার হুঁশিয়ারি ইজরায়েলের।
ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল-আমেরিকার পাশে জার্মানি। সন্ত্রাসের রাজত্বের অবসান চাই বলে কড়া বার্তা। পাল্টা চাপ চিন-রাশিয়ার।
যুদ্ধে মধ্যপ্রাচ্যে মৃত্যুমিছিল। নীরবতা নিয়ে এবার প্রধানমন্ত্রীকে আক্রমণে তৃণমূল।
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের মধ্যেই সন্ত্রাসের অভিযোগ। আসছে বিজেপি, মনে রাখুন, পুলিশ-সিভিক সতর্ক বার্তা শমীকের। আগেই হারের অজুহাত, পাল্টা কুণাল।
গিরিরাজ থেকে অর্জুন মুন্ডা। প্রচারে হাওয়া তুলে পরিবর্তন যাত্রায় আজ ফের রাজ্যে বিজেপির একঝাঁক কেন্দ্রীয় নেতা। কোচবিহারে বিজেপির রথ ভাঙচুর।
পরিবর্তন যাত্রায় হামলা চালালে পাল্টা জবাব। তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর।
ভোট প্রস্তুতিতে ফেল দঃ ২৪ পরগনা। DEO-র কাজে কষুব্ধ কমিশন। কোচবিহার নিয়েও অসন্তোষ। ফুল বেঞ্চের আগেই আসছেন জ্ঞানেশ ভারতী।
IRIS Dena: জাহাজ হামলায় নিহত সৈনিকদের দেহ ফেরত চাইল ইরান, অনুরোধ জানাল শ্রীলঙ্কাকে
IRIS Dena থেকে উদ্ধার করা সমস্ত দেহ পাঠাতে অনুরোধ ইরানের। শ্রীলঙ্কার সরকারকে অনুরোধ জানাল তারা। ভারত মহাসাগরে ইরানের জাহাজে গতকাল হামলা চালায় আমেরিকা। ৮৭ জন সৈনিকের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা গিয়েছে ৩২ জনকে।
US-Iran War: ফের কেঁপে উঠল তেহরান, আমেরিকাকে ঘাঁটি ব্যবহারে অনুমতি ফ্রান্সের!
নতুন করে বিস্ফোরণ তেহরানে। আমেরিকাকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে ফ্রান্স।
সেরা শিরোনাম























