এক্সপ্লোর

Pakistan News: মাত্র ২৮ দিনের জ্বালানি রয়েছে পাকিস্তানে ! চালু হতে চলেছে অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম

Iran Vs Israel-US : 'এনার্জি ক্রাইসিস' দেখা দিয়েছে পাকিস্তানে। যতটা কম সম্ভব জ্বালানি ব্যবহার করতে হবে কারণ ভাঁড়ারে টান পড়েছে।

Pakistan News: বিপাকে পাকিস্তান ! সংগ্রহে মাত্র ২৮ দিনের চলার মতো জ্বালানি রয়েছে সেখানে। অপরিশোধিত তেল রয়েছে ১০ দিনের এবং এলপিজি সরবারহ করা যাবে ১৫ দিন। পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব এমনটাই জানিয়েছেন। আর তাই জন্য কোভিড-কালের মতো বন্দোবস্ত করতে চলেছে পাকিস্তান। যতটা কম সম্ভব জ্বালানি ব্যবহার করতে হবে কারণ ভাঁড়ারে টান পড়েছে। ইরান এবং আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধই এর অন্যতম কারণ। তার জেরে বন্ধ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ তেল আমদানি-রপ্তানি হয়। শোনা যাচ্ছে, পাকিস্তানে চালু হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম। পড়ুয়াদের জন্য শুরু হবে অনলাইন ক্লাস। 'এনার্জি ক্রাইসিস' দেখা দিয়েছে পাকিস্তানে। আর তার জেরেই এইসব ব্যবস্থা নিতে চলেছে পাকিস্তান সরকার, এমনটাই খবর। 

পাকিস্তানের সংবাদপত্র 'ডন' অনুসারে শেহবাজ শরিফের সরকার দেশের জ্বালানি সংকটের পরিস্থিতিতে একাধিক ব্যবস্থা নিতে চলেছে। প্রতি সপ্তাহে পেট্রলের দাম সংশোধন করা হবে। বিমা এবং তেল আমদানির প্রিমিয়ামের খরচ বেড়ে যাওয়ায় তেলের কোম্পানিগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাকিস্তান সরকার বিভিন্ন কর্পোরেট সংস্থাকে সপ্তাহে অন্তত ২ দিন রিমোট ওয়ার্কিংয়ের জন্য উৎসাহ দিচ্ছে। এর পাশাপাশি শুধু যাঁদের প্রয়োজন, তাঁরাই যেন অফিসে উপস্থিত থাকেন, সেই দিকেও নজর দিতে বলা হচ্ছে। এছাড়াও অফিসে যাতায়াতের ক্ষেত্রে কর্মীরা যেন গাড়ি শেয়ার করেন, সেই কথাও বলা হয়েছ পাকিস্তানের সরকারের তরফে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সম্ভবত চালু হবে অনলাইন ক্লাসের ব্যবস্থা। 

হরমুজ প্রণালী নিয়ে ইরানের নয়া অবস্থান 

হরমুজ প্রণালী নিয়ে নতুন ঘোষণা ইরানের। এর আগে ইরান জানিয়েছিল, চিন ছাড়া বাকি সব দেশের জন্যই বন্ধ থাকবে হরমুজ প্রণালী। তবে এবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস- এর তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র বন্ধ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমী বন্ধুদের জন্য। 

গত শনিবার ইরানে একযোগে হামলা চালিয়েছিল ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে বন্ধ হরমুজ প্রণালী। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে দেখা গিয়েছে। বিশ্বের বাজারে তেলের জোগান নিয়ে টানাটানি হতে পারে এবং তা বিশ্বের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কাও করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক IRIB- র মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অনিশ্চিয়তা শুরু হয়েছিল হরমুজ প্রণালী নিয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asha Bhosle: আচমকা অসুস্থ ! হাসপাতালে ভর্তি করা হল আশা ভোঁসলেকে, কী হয়েছে তাঁর ?
আচমকা অসুস্থ ! হাসপাতালে ভর্তি করা হল আশা ভোঁসলেকে, কী হয়েছে তাঁর ?
'Pak Balloon' in India : মাঠে কাজ করছিলেন গ্রামবাসী, আচমকা উড়ে এসে পড়ল 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স' লেখা বেলুন; শোরগোল
মাঠে কাজ করছিলেন গ্রামবাসী, আচমকা উড়ে এসে পড়ল 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স' লেখা বেলুন; শোরগোল
WB Assembly Election 2026: ময়নায় উত্তেজনা, তৃণমূলের মিছিলে ইট-পাথর ছোড়ার অভিযোগ, আসরে কেন্দ্রীয় বাহিনী
ময়নায় উত্তেজনা, তৃণমূলের মিছিলে ইট-পাথর ছোড়ার অভিযোগ, আসরে কেন্দ্রীয় বাহিনী
Maharashtra News : আবারও অবতরণ-আতঙ্ক, মহারাষ্ট্রের মন্ত্রীকে নিয়ে হেলিপ্যাডের এক কিমি দূরে পার্কিংয়ে নামল হেলিকপ্টার !
আবারও অবতরণ-আতঙ্ক, মহারাষ্ট্রের মন্ত্রীকে নিয়ে হেলিপ্যাডের এক কিমি দূরে পার্কিংয়ে নামল হেলিকপ্টার !
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget