Iran Israel US War: ভয়াবহ ! দাউদাউ করে জ্বলছে 'সাল্লাহ পোর্ট', ওমানের বন্দরে ইরানের একের পর এক ড্রোন হামলা
Oman Port: ওমানের সাল্লাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একাধিক জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। যদিও বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম।

Iran Israel US War: ওমানের সাল্লাহ বন্দরে হামলা চালিয়েছে ইরান। একাধিকবার ড্রোন হামলা করা হয়েছে বন্দরে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে হামলার ছবি-ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে ওমানের সাল্লাহ বন্দরের একটা বড় অংশ। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। আমেরিকা এবং ইজরায়েলের সেনাঘাঁটিগুলির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন শক্তি কেন্দ্রগুলিকেও এবার নিশানা করা শুরু করেছে। শোনা যাচ্ছে, ওমানের ওই বন্দরে হামলা হলেও বাণিজ্যিক জাহাজগুলির ক্ষয়ক্ষতি হয়নি।
ওমানের সাল্লাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একাধিক জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। যদিও বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম। এর মধ্যেই ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন ওমানের সুলতান। ওমানে পরপর হামলার কড়া নিন্দা করেছেন তিনি। ওমান তার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরে মোজতবা খামেনেইকে অভিনন্দনও জানান ওমানের সুলতান, তারপরেও সেখানে হামলা চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল ওমান। যুদ্ধ শুরু পরে সেই প্রক্রিয়া ভেস্তে যায়।
‼️‼️🇮🇷BREAKING | A few minutes ago, Iranian drones struck Oman’s largest oil storage facilities at the Port of Salalah in Oman.
— Visioner (@visionergeo) March 11, 2026
See the latest updates with us: @visionergeo pic.twitter.com/jVl1LU0x9s
হরমুজ প্রণালী নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত
ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, খবর সূত্রের। ভারতের কোনও পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না, জানিয়ে দিল ইরান। এর আগে চিন ও রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়েছিল ইরান। গতকাল পর্যন্ত ২৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে জানা গেছিল। এর আগে হরমুজ প্রণালীতে গুজরাতগামী তাইল্যান্ডের পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালানো হয়েছিল।
পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের মৃত্যু ১ ভারতীয়র
পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের ১ ভারতীয় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইরাকের কাছে একটি আমেরিকার তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। একটি আত্মঘাতী জাহাজের সাহায্যে হামলা চালানো হয়েছে আমেরিকার ওই তেলের ট্যাঙ্কারে। জানা গিয়েছে, এই তেলের ট্যাঙ্কারের নাম 'Safesea Vishnu' এবং ইরাকের জলভাগেই এই তেলের ট্যাঙ্কারের উপর আক্রমণ করা হয়েছে। এই হামলার জেরে এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর।
সেরা শিরোনাম























