এক্সপ্লোর

Iran Israel War: হরমুজ প্রণালী থেকে বেরোতে জাহাজগুলিকে 'এসকর্ট' করবে আমেরিকা, দেবে বিমাও, বার্তা ট্রাম্পের

Donald Trump: সারা বিশ্বে যত পরিমাণ তেল আমদানি-রপ্তানি করা হয়, তার প্রায় ২০ শতাংশই চলে এই হরমুজ প্রণালী দিয়ে। সেখানেই এখন আটকে প্রচুর জ্বালানিবাহী জাহাজ।

Iran Vs Israel: হরমুজ প্রণালী নিয়েও কি এবার সংঘাতে জড়াবে ইরান এবং আমেরিকা? সূত্রের খবর, ইরান সম্প্রতি জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালী ব্যবহার করতে দেবে শুধুমাত্র চিনকে। গত শনিবার থেকে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। ইরানের উপর একযোগে হামলা চালাচ্ছে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের আবহে কঠিন পরিস্থিতিতে চিন ইরানের প্রতি যে অবস্থান দেখিয়েছে, তারই কৃতজ্ঞতা স্বরূপ হরমুজ প্রণালী চিনকে ব্যবহার করার কথা জানিয়েছে ইরান, খবর সূত্রের। আপাতত বন্ধ হরমুজ প্রণালী। ইরানের তরফে জাহাজদের নাবিকদের জন্য এই হুঁশিয়ারিও এসেছে যে, হরমুজ প্রণালী পারাপারের চেষ্টা করলে ফল মোটেই ভাল হবে। জাহাজ জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান। 

এই জটিল পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে ময়দানে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজগুলিকে রক্ষা করবে আমেরিকা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ওইসব তেলবাহী জাহাজের জন্য বিমার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যে, তিনি United States Development Finance Corporation (DFC) - কে বলেছেন তারা যেন সমস্ত ধরনের সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত জাহাজ জ্বালানি নিয়ে ওই উপসাগরীয় অঞ্চল দিয়ে যাতায়াত করে, তাদের স্বল্প মূল্যে বিমা প্রদান করে। সমস্ত ধরনের শিপিং লাইনের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে এই বিমা পরিষেবা। বিশেষত যে সমস্ত ওই উপসাগরীয় অঞ্চল দিয়ে জ্বালানি নিয়ে যাতায়াত করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ট্রাম্পের বলা নিয়ম। এমনকি প্রয়োজনে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী থেকে নিরাপদে পাহারা দিয়ে জ্বালানি সমেত জাহাজগুলিকে বের করে আনার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন যে, 'বিশ্বের দরবারে শক্তি প্রবাহ বজায় রাখবে আমেরিকা। পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক এবং অর্থনৈতিক শক্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই।' আগামী দিনে যে আরও পদক্ষেপ নেওয়া হবে সেই কথাও বলেছেন ট্রাম্প। 

প্রসঙ্গত উল্লেখ্য, সারা বিশ্বে যত পরিমাণ তেল আমদানি-রপ্তানি করা হয়, তার প্রায় ২০ শতাংশই চলে এই হরমুজ প্রণালী দিয়ে। এই সরু সমুদ্রপথ সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো তেল উৎপাদনকারী দেশগুলিকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Today LIVE: ED-র হাতে গ্রেফতারির পর অসুস্থ সান এন্টারপ্রাইজের MD, আর জি কর মেডিক্যালে ভর্তি বেহালার ব্যবসায়ী জয় এস কামদার
ED-র হাতে গ্রেফতারির পর অসুস্থ সান এন্টারপ্রাইজের MD, আর জি কর মেডিক্যালে ভর্তি বেহালার ব্যবসায়ী জয় এস কামদার
I-PAC Director Summoned: বড় খবর ! I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি
বড় খবর ! I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি
Kolkata News: 'কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ, নয়তো...', বেহালার ব্যবসায়ীকে নিয়ে কী নির্দেশ আদালতের ?
'কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ, নয়তো...', বেহালার ব্যবসায়ীকে নিয়ে কী নির্দেশ আদালতের ?
Narendra Modi: 'পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেজাজ কোন দিকে...', পুরুলিয়ার সভা থেকে কী বললেন উচ্ছ্বসিত মোদি
'পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেজাজ কোন দিকে...', পুরুলিয়ার সভা থেকে কী বললেন উচ্ছ্বসিত মোদি
Advertisement

ভিডিও

West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ২ | BJP-র বিষদাঁত ভাঙতে হবে : মমতা
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ১ | দেবাশিস কুমারের ৫ ঠিকানায় ম্যারাথন তল্লাশি IT-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi Rally Live Updates: ভোটের প্রচারে মোদির মুখে মহিলা সংরক্ষণ বিল, প্রচারে এসে আক্রমণ তৃণমূল ও কংগ্রেসকে
ভোটের প্রচারে মোদির মুখে মহিলা সংরক্ষণ বিল, প্রচারে এসে আক্রমণ তৃণমূল ও কংগ্রেসকে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Howrah-Sealdah Train Cancel News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Koustav Bagchi: ভোট চাইতে বেরিয়ে ভোটারের সঙ্গেই বচসা, হুমকি? 'আমি কি আহাম্মক? ক্যামেরার সামনেই....' বিস্ফোরক কৌস্তভ বাগচী
ভোট চাইতে বেরিয়ে ভোটারের সঙ্গেই বচসা, হুমকি? 'আমি কি আহাম্মক? ক্যামেরার সামনেই....' বিস্ফোরক কৌস্তভ বাগচী
Dilip Ghosh on ED Raid: 'কয়লা, বালি, গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ.. কেউ বাঁচবে না', ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ED Raid প্রসঙ্গে দিলীপ ঘোষ
'কয়লা, বালি, গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ.. কেউ বাঁচবে না', ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ED Raid প্রসঙ্গে দিলীপ ঘোষ
Embed widget