Iran Israel War: আঘাত হানার আগেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করল NATO- র এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম
Iran Israel War: এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক।

Iran Israel War: তুরস্কের এয়ারস্পেসকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল ইরানের তরফে। তবে আঘাত হানার আগেই সেই মিসাইলটিকে ধ্বংস করেছে NATO- র এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম। পূর্ব ভূমধ্যসাগরে ধ্বংস করা হয়েছে ইরানের ওই ব্যালিস্টিক মিসাইলকে। এই তথ্য প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। ইরানের ওই ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা গিয়েছিল তখন, যখন সেটি ইরাক এবং সিরিয়ার এয়ারস্পেস পার করে গিয়েছিল, তারপর, এমনটাই জানানো হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক।
রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। যুদ্ধবিমানের কান ফাটানো আওয়াজ, ড্রোন আর মিসাইল থেকে ঠিকরে আসা আগুনের ঝলকানি, সঙ্গে মুহুর্মুহু সাইরেন, পশ্চিম এশিয়ার আকাশজুড়ে শুধুই যুদ্ধের গর্জন। শনিবার থেকে শুরু হওয়া সামরিক সংঘাত মেটার কোনও লক্ষণ তো নেইই, উল্টে পঞ্চম দিনেও তা পুরোদস্তুর জারি রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ইরানের শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই, তেহরানের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, আক্রমণ বন্ধ না হলে, হামলার রাস্তা থেকে সরবে না তারাও।
এই আবহে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তেহরানে নতুন করে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইজরায়েলি সেনা সূত্রে দাবি করা হয়েছে, ইরানের বিভিন্ন লঞ্চ সাইট বা উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোকে টার্গেট করে আরও জোরাল এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে। ইরানের সেরা সাবমেরিনগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। অন্যদিকে, ইরানের তরফে ইজরায়েলে প্রত্যাঘাত জারি রয়েছে। চলছে ক্ষেপণাস্ত্র হামলা।
পঞ্চম দিনে ইরান ও আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ। ধারেভারে পিছিয়ে থাকলেও, আমেরিকা-ইজরায়েলের সামনে মাথা নত করতে নারাজ ইরান! বুধবারও ইরানের একাধিক জায়গায় আঘাত হেনেছে ইজরায়েলের এয়ার ফোর্স! আমেরিকার বনধু বলে দুবাইয়ে আমেরিকার উপ দূতাবাসে ফের হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকার সাবমেরিন।
মধ্য প্রাচ্যে ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে যুদ্ধ। ইরানকে ক্ষতবিক্ষত করছে আমেরিকা-ইজরায়েলের যৌথ শক্তিধর বাহিনী। ইরানের স্কুলে হামলায় ১৭৫ জন পড়ুয়াকে খুন করেছে আমেরিকা-ইজরায়েল। ক্ষোভে ফুটছে ইরান। রাস্তায় নেমেছে জনতা। ফুটফুটে শিশুদের মৃত্য়ুতে কান্নার রোল। আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ বিমান-মিসাইল-ড্রোণের হামলায় কেঁপে উঠছে তেহরান। কিন্তু, তারপরও মরিয়া ইরানের বাহিনী। কখনও ইজরায়েল, কখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার উপদূতাবাস থেকে সৈন্যঘাঁটিকে টার্গেট করছে তারা।
সেরা শিরোনাম
























