এক্সপ্লোর

Iran Israel War: সৌদির আরমাকো'র সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তনুরায় ফের ড্রোন হামলা

Iran vs Israel: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। অশান্তির আবহে এর আগেও সৌদির এই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে।

Iran Israel War: সৌদির বৃহত্তম তেল শোধনাগার,আরমাকো- র রাস তনুরায় ফের ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন, সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও সৌদির আরমাকো রাস তনুরায় তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সৌদির 'এনার্জি সেক্টর' মূল ভিত্তি হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই আরমাকো কমপ্লেক্সের। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, 'রাস তনুরা তৈল শোধনাগারকে লক্ষ্য করে একটি হামলা চালানোর চেষ্টা হয়েছিল। প্রাথমিকভাবে দেখা গিয়েছে ওই হামলা ড্রোনের মাধ্যমে করা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।'  

সোমবার শাহেদ সুইসাইড ড্রোন দিয়ে সৌদির আরমাকো-র রাস তনুরা তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইরান। একপ্রকার বাধ্য হয়েই তেল শোধনাগার বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ওই অঞ্চলের জ্বালানি পরিষেবার পরিকাঠামোর উপর ব্যাপক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা ছিল। সেই পরিস্থিতিতেই বন্ধ করে দেওয়া হয় তৈল শোধনাগার। প্রসঙ্গত উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। আর এর বেশিরভাগ তৈল ক্ষেত্রে এবং পেট্রোলিয়ামের পরিকাঠামো অবস্থিত পশ্চিম উপকূলে, যা ইরানের উপসাগরের কাছাকাছি। 

প্রথমবার ড্রোন হামলার পর সংস্থার তরফে তরল পেট্রোলিয়াম গ্যাসের রপ্তানি বন্ধ করে দেয়। স্থানীয় ক্ষেত্রে অবশ্য পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। আরমাকো সিদ্ধান্ত নিয়েছে, কয়েক সপ্তাহের জন্য propane এবং butane রপ্তানি বন্ধ থাকবে। তেল রপ্তানির জন্য রাস তনুরায় লোহিত সাগরের মধ্যে দিয়ে কিছু যাত্রাপথ পরিবর্তনের চেষ্টা করছে, যার ফলে হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়া সম্ভব হবে। ইরান জানিয়েছে, এই প্রণালী শুধুমাত্র চিনের জাহাজের জন্য খোলা থাকবে। 

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজে হামলা চালানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার তরফে। সাবমেরিনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ১০১ জন এই হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। আহত হয়েছেন ৭৮ জন। তাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে সাবমেরিন হামলার ফলে IRIS Dena - ইরানের নৌবাহিনীর এই জাহাজটি ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের জাহাজে তীব্র বিস্ফোরণের পর কয়েকজন ইরানি সেনার দেহ উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে। নিখোঁজদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। চিকিৎসা চলছে আহতদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

New Premium EV: টেসলাকে টক্কর দিতে চাইছে MG, এবার সস্তায় প্রিমিয়াম ইলেকট্রিক SUV নিয়ে আসছে তারা!
টেসলাকে টক্কর দিতে চাইছে MG, এবার সস্তায় প্রিমিয়াম ইলেকট্রিক SUV নিয়ে আসছে তারা!
Assembly Election 2026: রাজ্যে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক নতুন পদক্ষেপ কমিশনের, ভোট কেন্দ্রে গিয়ে এই নিয়মগুলি মানতে হবে এবার ভোটারকে
রাজ্যে সুষ্ঠ-শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক নতুন পদক্ষেপ কমিশনের, ভোট কেন্দ্রে গিয়ে এই নিয়মগুলি মানতে হবে এবার ভোটারকে
US-Iran War: ‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?
‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?
Aadhaar Card New Update: আপনার সময় বাঁচাবে এই অ্যাপ, আধার কার্ড আপডেট হবে মুহূর্তেই!
আপনার সময় বাঁচাবে এই অ্যাপ, আধার কার্ড আপডেট হবে মুহূর্তেই!
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget