এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei: নিষেধাজ্ঞা চাপেনি দিল্লির উপর, কাশ্মীর ইস্যুতে ভারতবিরোধী শক্তিকে রুখে দিয়েছিল ইরান

India-Iran Relations: ইরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল ভারতের।

নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হানায় নিহত আয়াতোল্লা আলি খামেনেই। পশ্চিম এশিয়া জুড়ে নেমে এসেছে যুদ্ধেরক আশঙ্কা। সেই অবস্থায় সব পক্ষকে সংযম বজায় রাখার আবেদন জানালেও, খামেনেইয়ের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত। সেই আবহে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উঠে আসছে বার বার। অতীতে বার বার যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে ইরান, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীও। (India-Iran Relations)

ইরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল ভারতের। নয়ের দশকে কাশ্মীর ইস্যুতে যখন কার্যত কোণঠাসা অবস্থা, সেই সময় বন্ধু হিসেবে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরানই। সই সময়, সবে ধসে যাওয়ার মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে যাওয়ার পর রাশিয়ার অবস্থাও নড়বড়ে। এমন পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরু্দ্ধে প্রস্তাব পেশ করে পাকিস্তান। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ তোলা হয়। (Ayatollah Ali Khamenei)

সেই নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ভারতের বিরুদ্ধে প্রস্তাব জমা দিতে উদ্যগত হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-এর অন্তর্ভুক্ত দেশগুলি। ওই প্রস্তাবে সমর্থন ছিল একাধিক পশ্চিমি দেশেরও। ফলে ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপার সম্ভাবনা দেখা দেয়। সেই পরিস্থিতিতে তদানীন্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও ইরানকে পাশে পেতে সচেষ্ট হন। সেই মতো তদানীন্তন বিদেশমন্ত্রী দীনেশ সিংহকে তেহরান পাঠানো হয়। অসুস্থ শরীরে, হুইলচেয়ারে বসে তেহরান পৌঁছন দীনেশ। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন ইরানের তদানীন্তন বিদেশমন্ত্রী আকবর বিলায়তি। দীনেশের হাত ধরে জানতে চান, এমন কী হল, যাতে হুইলচেয়ারে বন্দি অবস্থাতয় এতদূর ছুটে আসতে হল। জবাবে, ভারতের কূটনৈতিক আবেদন তাঁর হাতে তুলে দেন দীনেশ। আর তাতেই পরিস্থিতি বদলে যায়। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা ওই প্রস্তাবে সমর্থন জানায়নি ইরান। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের যে স্বপ্ন দেখছিল পাকিস্তান, তা খান খান হয়ে যায়। ইরানের সঙ্গে তাদের সম্পর্কেও প্রভাব পড়ে।

গোড়ার দিকে কাশ্মীর ইস্যু নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত ইরান। এমনকি মহম্মদ রেজা পেহলভির আমলে ইরান ঘোষিত ভাবেই পাকিস্তানকে সমর্থন করত। কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটলে, রুহোল্লা খোমেইনির শাসন চালু হলে নিজেদের বিদেশনীতিতে বদল ঘটায় ইরান। খোমেইনির দাদু আহমেদ হিন্দের জন্ম ভারতের উত্তরপ্রদেশে। ভারত সংযোগের কথা বার বার শোনা গিয়েছে খোমেইনির মুখে। তাঁর শাসন কায়েম হওয়ার পর, পাকিস্তানের পরিবর্তে ভারতকে সমর্থন জানাতে শুরু করে ইরান। কাশ্মীর ইস্যু নিয়ে বিপদ দেখা দিলেও ভারতের পাশে দাঁড়ায় তারা।  পরবর্তীতেও একাধিক ইস্যুতে ভারতের পাশে থেকেছে ইরান। পাকিস্তানকে টপকে পশ্চিম এশিয়া এবং ইউরোপের সঙ্গে যাতে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারে ভারত, তার জন্য চবাহার বন্দরও ভারতের হাতে তুলে দেয় তারা। দীর্ঘ সময় ধরে ভারতকে সস্তায় তেলও জুগিয়ে গিয়েছে ইরান। তবে মোদি সরকার যখন জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ খর্ব করে, সেই সময় সমালোচনায় সরব হন খামেনেই। লেখেন, ‘কাশ্মীরে মুসলিমদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন আমরা। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কিন্তু মুসলিমদের উপর শোষণ যাতে বন্ধ হয়, তেমন নীতি প্রণয়ন করতে হবে ওদের’।

আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুতে ভারতেও প্রতিবাদ-বিক্ষোভ চোখে পড়েছে। জম্মু ও কাশ্মীর ছাড়াও ভারতের একাধিক রাজ্যে খামেনেই-হত্যার প্রতিবাদে রাস্তায় নামেন শিয়া সম্প্রদায়ের মানুষজন। কেন্দ্রীয় সরকার যদিও খামেনেইয়ের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তারা। কংগ্রেস নেত্রী সনিয়া ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Protests: হাইকোর্টে আরও অনিশ্চিত আর জি কর মামলা, কবে হবে নিষ্পত্তি?
হাইকোর্টে আরও অনিশ্চিত আর জি কর মামলা, কবে হবে নিষ্পত্তি?
Narendrapur News: ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই হেনস্থার শিকার আইনের ছাত্রী? ভয়ঙ্কর অভিযোগ নরেন্দ্রপুরের IC-র বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই হেনস্থার শিকার আইনের ছাত্রী? ভয়ঙ্কর অভিযোগ নরেন্দ্রপুরের IC-র বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
West Bengal New Governor : কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, কাল কখন শপথগ্রহণ আরএন রবি-র ?
কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, কাল কখন শপথগ্রহণ আরএন রবি-র ?
West Bengal News Live: ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থা? মারাত্মক অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রী
ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থা? মারাত্মক অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রী
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget