এক্সপ্লোর

Iran Israel War: বাদ গেল না হাসপাতালও ! উত্তর তেহরানের গান্ধী হাসপাতালে ইজরায়েলের এয়ার স্ট্রাইক

Iran Vs Israel War News: আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে, জামাই এবং নাতনিরও।

Iran Israel War: শনিবার থেকে অশান্ত পশ্চিম এশিয়া। খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে অশান্তি বেড়েই চলেছে। চলছে হামলা এবং পাল্টা হামলা। খামেনেইয়ের মৃত্যুর পর ইরান সাফ জানিয়েছিল 'প্রতিশোধ' নেবে তারা। পাল্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, ইরান হামলা করলে তার জবাব এতটাই শক্তিশালী ভাবে দেওয়া হবে, যা আগে কোনওদিন দেখেনি ইরান। আক্রমণ, প্রতি-আক্রমণের হাত থেকে রেহাই পায়নি হাসপাতালও। উত্তর তেহেরানের গান্ধী হাসপাতালে রবিবার ইজরায়েল এয়ার স্ট্রাইক করেছিল বলে খবর সংবাদসংস্থা রয়টার্স সূত্রে। সমাজ মাধ্যমে ছড়িয়েছে বেশ কিছু ভিডিও। সেখানে দেখা গিয়েছে হাসপাতালের ভিতর পড়ে রয়েছে ভাঙা অংশ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবকিছু। 

অন্যদিকে, লেবাননের রাজধানী বেইরুটে বিমান থেকে বোমাবর্ষণ ইজরায়েলের। লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লার ঘাঁটিতে আক্রমণ ইজরায়েলের। লেবাননে ইজরায়েলের আক্রমণে ৩১ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। 

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে, জামাই এবং নাতনিরও। আয়াতোল্লার খামেনেইয়ের পর ইরানের শাসকের গদিতে বসার দৌড়ে ছিলেন তিনি। তেহরানে নিজের কম্পান্ডেই মারা যান খামেনেই। পুরোপুরি ধ্বংস করা দেওয়া হয় ওই কম্পাউন্ড। 

শনিবার সকালে অপারেশন 'লায়ান্স রোর' লঞ্চ করে ইজরায়েল। সূত্রের খবর, সেই নাম দেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার গোয়েন্দারা খবর পান, শনিবার সন্ধেয় ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। তখনই হামলা চালানো হবে বলে ঠিক হয়। কিন্তু সূত্রের খবর, ইজরায়েলের গোয়েন্দা খবর পান, সন্ধে নয়, শনিবার সকালে সেই বৈঠকটি করবেন খামেনেই। এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করেনি ইজরায়েল। তাদের আশঙ্কা ছিল, বৈঠকের পরেই নিরাপদ বাঙ্কারে ঢুকে পড়তে পারেন খামেনেই। এই অবস্থায় ইরানে প্রথম স্ট্রাইক করে ইজরায়েলের ফাইটার জেট। তেহরানে যে কম্পাউন্ডে কড়া নিরাপত্তার মধ্যে খামেনেই ছিলেন, সেখানেই গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। স্যাটেলাইন ইমেজে দেখা গিয়েছে, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই কম্পাউন্ডটি। 

খামেনেই-ঘনিষ্ঠ ইরানের নিরাপত্তা পরিষদের পরামর্শদাতা আলি শামখানিকে নজরে রেখে অপারেশন। কার কার সঙ্গে দেখা করছেন শামখানি, নজর রেখেছিল আমেরিকা-ইজরায়েল, খবর সূত্রের। গতকাল খামেনেইয়ের সঙ্গে শামখানি দেখা করতে যাওয়া মাত্র হয় হামলা। মিসাইল হানায় গুঁড়িয়ে যায় খামেনেইয়ের ডেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Iran-Israel War News Live Updates: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া, হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল
পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া, হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল
Iran Israel War: সৌদির আরমাকো'র সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তনুরায় ফের ড্রোন হামলা
সৌদির আরমাকো'র সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তনুরায় ফের ড্রোন হামলা
Nitish Kumar : বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার ? রাজ্যসভায় যাচ্ছেন ?
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার ? রাজ্যসভায় যাচ্ছেন ?
Gold-Silver Price Hike: যুদ্ধে আবহে বেলা গড়াতে না গড়াতেই MCX-এ বাড়ল সোনা ও রুপোর দাম, কোথায় গিয়ে দাঁড়াবে?
যুদ্ধে আবহে বেলা গড়াতে না গড়াতেই MCX-এ বাড়ল সোনা ও রুপোর দাম, কোথায় গিয়ে দাঁড়াবে?
Advertisement

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget