এক্সপ্লোর

West Asia Conflict : হরমুুজ প্রণালী পুনরায় খুলতে চলেছে, ট্রানজিট ফি-ও নেবে না ইরান : রিপোর্ট

Fuel Crisis : তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবে, পরিস্থিতির এবার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি : দীর্ঘদিন ধরে চলছে অচলাবস্থা। হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবে, পরিস্থিতির এবার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। এবং পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানের জন্য প্রস্তাবিত পরিকাঠামোর অধীনে ইরান এই জলপথ দিয়ে অবাধে জাহাজ চলাচল ও নৌ-চলাচলের অনুমতি দেবে। এমনই খবর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের।

আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনাধীন পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম এশিয়ায় সংঘাত মেটাতে উভয় দেশ একটি চুক্তিতে সম্মত হওয়ার ৩০ দিন পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। নিক্কেই সংবাদমাধ্যম সোমবার সংশ্লিষ্ট এলাকার কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। তাদের রিপোর্টে আরও বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সব দেশের জাহাজ অবাধে ও নিরাপদে চলাচল করতে পারবে এবং ইরান জাহাজের জন্য যে কোনও ট্রানজিট ফি বন্ধ করে দেবে।

Nikkei-এর রিপোর্ট আরও চমকপ্রদ তথ্য দিয়েছে। তাদের খবর অনুযায়ী, এপ্রিলের গোড়া থেকে শুরু হওয়া আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতির মেয়াদকাল আরও ৬০ দিন বাড়ানো হবে। দুই মাস পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে ইরান। এরমধ্যে ইরানের শীর্ষস্থানীয় মধ্যস্থতাকারী এবং বিদেশমন্ত্রী দোহা গিয়েছিলেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য। যাতে ইরান ও আমেরিকার মধ্যে চুক্তি হয়।

তবে, গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছেন মধ্যস্থতাকারীরা। তেহরান এবং ওয়াশিংটন উভয়পক্ষ থেকেই এই মর্মে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতির কথা স্বীকার করছে উভয় পক্ষ। তবে, তারা এও মেনে নিচ্ছে যে, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে উভয়পক্ষের মধ্যে বিস্তর ফাঁকফোকর রয়েছে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা 'ভালভাবে' চলছে। তাঁর কথায়, হয় 'অসাধারণ কোনও ডিল হবে', অথবা 'আদৌও কোনও ডিল হবে না'।

পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও LPG গ্যাস এরমধ্যে দিয়ে সরবরাহ হয়। কাজেই, হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, এই প্রণালী দিয়ে সাধারণভাবে জাহাজ চলাচল করতে না পারায় তার প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি মার্কেটে। যার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sabyasachi Dutta : 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না, আমি শেষ কথা', সব্যসাচীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ব্যবসায়ীর
'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না, আমি শেষ কথা', সব্যসাচীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ব্যবসায়ীর
NEET Re-Exam: আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
আবার হবে NEET পরীক্ষা, 'ত্রুটিমুক্ত পরীক্ষার জন্য প্রস্তুত সরকার', বলছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ABP Ananda Top 10, 10 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: আজ প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে, প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
আজ প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে, প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget