এক্সপ্লোর

Benjamin Netanyahu : নেতানিয়াহু "জীবিত এবং সুস্থ আছেন", ক্যাফে ভিডিও AI নয়; অনলাইন গুজব ওড়ালেন ইজরায়েল দূত

Iran-Israel Conflict : আজার ব্যাখ্যা করেন, নেতানিয়াহুর কফি পান করার ফুটেজটা এআই ব্যবহার করে নয়। 

তেল আভিভ : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে অনলাইনে যেসব তথ্য ঘুরছে তা খারিজ করলেন ভারতে ইজরায়েলের দূত রুভেন আজার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নেতানিয়াহু "জীবিত আছেন" এবং ক্যাফেতে তাঁর যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা প্রকৃত। সোশাল মিডিয়ায় নেতানিয়াহুকে নিয়ে নানা তথ্য ছড়িয়েছে। সেই আবহে আজার ব্যাখ্যা করেন, নেতানিয়াহুর কফি পান করার ফুটেজটা এআই ব্যবহার করে নয়। 

কিন্তু, কেন এই ব্যাখ্যা দিতে হল তাঁকে ? কী এমন হল ? একাধিক অনলাইন পোস্টে বলা হয়েছে, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ এআই দিয়ে তৈরি। এরপরই গুজব ছড়ায় যে, নেতানিয়াহু মৃত। শীঘ্রই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের করা ভিডিওর সত্যতা নিয়ে চর্চা শুরু হয়। এরমধ্যে, ইজরায়েলি প্রধানমন্ত্রীর একটি ভাইরাল ক্যাফের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে নেটিজেনদের দাবির কয়েক ঘণ্টা পরে, জেরুজালেম ক্যাফে দ্য সাতাফ তাঁর সফরের ছবি শেয়ার করেছে। যা স্পষ্ট করে দিয়েছে, নেতানিয়াহু জীবিত এবং সক্রিয়। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাফের তরফে লেখা হয়েছে, তারা প্রধানমন্ত্রী এবং তাঁর অফিসকে অ্যাপায়ন করতে পেরে "খুব খুশি।"

এক্স হ্যান্ডেলে একটি ছোট ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। একটি ক্যাফেতে তাঁকে কফি পান করতে দেখা যায়। ক্লিপে, ইজরায়েলি প্রধানমন্ত্রী তাঁর হাতও তোলেন, তাঁর পাঁচ আঙুল দেখানোর জন্য। নেতানিয়াহুর আগের একটি রেকর্ডিংয়ে ছয়টি আঙুল দেখা গেছে বলে ভাইরাল দাবির সরাসরি জবাব হিসেবে ভিডিওটিকে ব্যাপকভাবে তুলে ধরা হয়।

সম্প্রতি প্রকাশিত নেতানিয়াহুর একটি ভিডিও-বার্তা ঘিরে বিতর্কের সূচনা। ভিডিও-তে কথা বলতে বলতে হাত তুলতে দেখা যায় নেতানিয়াহুকে। সেই সময় তাঁর হাতে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল রয়েছে বলে ঠাহর হয়। ভিডিও-র ওই অংশটি এবং সেই অংশের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সত্যি সত্যি নেতানিয়াহুর ভিডিও-বার্তা, না কি AI ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করে। নেতানিয়াহুর হাতে পাঁচটির বেশি আঙুল রয়েছে বলে কখনও জানা যায়নি, তেমনটা চোখেও পড়েনি এযাবৎ। ফলে জল্পনা জোর পেতে সময় লাগেনি। যদিও বিশেষজ্ঞদের মতে, গোটাটাই দৃষ্টিবিভ্রম। হাত নেড়ে কথা বলার সময় কড়ে আঙুলের পাশের অংশ ফুলে ওঠে। সেটিকেই অনেকে আঙুল বলে ভুল করছেন বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee : 'তোমাদের আইসক্রিম দেব, যাতে শরীরটাকে আইস রাখতে পারো', কাদের উদ্দেশে মন্তব্য মমতার ?
'তোমাদের আইসক্রিম দেব, যাতে শরীরটাকে আইস রাখতে পারো', কাদের উদ্দেশে মন্তব্য মমতার ?
Mamata Banerjee : বাদ পড়া ভোটারদের নামও উঠে যাবে লিস্টে! কীভাবে? সভায় বললেন মমতা
Mamata Banerjee : বাদ পড়া ভোটারদের নামও উঠে যাবে লিস্টে! কীভাবে? সভায় বললেন মমতা
Board Exam Results: ভোটের ফলাফলের পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? কীভাবে দেখবেন ? জানুন
ভোটের ফলাফলের পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? কীভাবে দেখবেন ? জানুন
HIV : একই সিরিঞ্জ বারবার ব্যবহার, HIV-তে আক্রান্ত তিন শতাধিক শিশু, পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ ছবি
একই সিরিঞ্জ বারবার ব্যবহার, HIV-তে আক্রান্ত তিন শতাধিক শিশু, পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ ছবি
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(১২.০৪.২৬): নিভল 'আশা'র আলো, সঙ্গীতজগতে শোকের অন্ধকার | ফিরে দেখা একান্ত সাক্ষাৎকার | Asha Bhosle
Tanishq | নববর্ষের আগে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল তানিষ্ক। দাম শুরু হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে
Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget