এক্সপ্লোর

Bangladesh Jamat Seat: পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের একাধিক জেলাতেই জয়ী জামাত! এপাড়ে বড় প্রভাবের আশঙ্কা?

Bangladesh Vote: বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁসেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলা।

কলকাতা: আশঙ্কা কেটেছে, কিন্তু উৎকণ্ঠা থেকেই যাচ্ছে! বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা দখল করতে না পারলেও, জয়ের নতুন নজির গড়ল জামায়াতে ইসালামী বা জামাত। সত্তোরটির বেশি আসনে জিতছে জামাত এবং তার সহযোগী দলগুলো। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেই
ভাল ফল করেছে তারা। 

দক্ষিণবঙ্গ লাগোয়া সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্ঠিয়ার পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া রংপুর, চাঁপাইনবাবগঞ্জে ভাল ফল করেছে জামাত ও তার সহযোগীরা। আগে খালেদা জিয়া, এবং পরে শেখ হাসিনার আমলে, ভারত বিরোধী কট্টরপন্থীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। তার সব থেকে বড় উদাহরণ হল বর্ধমানের খাগড়াগড়ে IED বিস্ফোরণ। ফলে, পদ্মাপারে জামাতের শক্তিবৃদ্ধিতে কি বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে? 

পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই জয়ী হল ভারতবিদ্বেষী জামায়াতে ইসলামি। সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ-সহ বাংলাদেশের একাধিক জেলায় জয়লাভ করল জামাত ও তার সহযোগীরা। এই পরিস্থিতিতে প্রশ্ন, একসময়ের জোটসঙ্গী জামাতকে কি সহজেই মোকাবিলা করে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে পারবে বিএনপি? বাংলাদেশে বন্ধ হবে এবার হিন্দুদের ওপর অত্যাচার?  

প্রশ্ন উঠছে...দেশভাগের পর কিংবা স্বাধীন বাংলাদেশের জন্মের পরও, বারবার অত্যাচারিত হয়েও, যে হিন্দুরা ওপারে থেকে গেছে, তাদের কপাল কি এবার পাল্টাবে? একমাত্র বঙ্গবন্ধুর সময় ছাড়া খালেদা হোক কিংবা এরশাদ, কিংবা শেখ হাসিনার যুগে লক্ষ লক্ষ হিন্দুকে অত্যাচারের জেরে উদ্বাস্তু হয়ে, নিয়ে নিজের ভিটেমাটি ছেড়ে এ পারে চলে আসতে হয়েছে তারেক জিয়ার আমলে কি তা পাল্টাবে?

বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁসেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলা। রাজ্য বিজেপির তরফে বাংলাদেশের মানচিত্রে এই বিন্যাস দেখিয়ে পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশের ফলাফলের এই ছবি পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য ওয়েক আপ কল। 


বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সদস্য নীহার হালদার বলেন, 'তারেক রহমান সাহেব, ৩০০ আসনেই যেখানে মাইনরিটি ভোট বেশি, সেখানেই আপনার দল বিজয় লাভ করেছে। এই মাইনরিটি ভোটেই আপনারা সরকার গঠন করেছেন। সেই মাইনরিটিদের হৃদয়ের স্পন্দন, কণ্ঠস্বর, চিন্ময়কৃষ্ণ দাসকে আপনার বিএনপি কর্মী চট্টগ্রামের, মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আপনি শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব থাকবে চিন্ময়কৃষ্ণ মহারাজকে মুক্ত করে দেওয়া।' 

জয়ী বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 'কালকে একটা নির্বাচন হয়ে গেল। এই মুহূর্তে কি খবর আছে কোনও হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? আওয়ামি লিগের সরকারের সময় এদেশের হিন্দুরা ঝাঁকে ঝাঁকে ভারতে চলে যায় কেন? আমার দেশের নাগরিক, এই দেশের মাটিতে তার জন্ম। তাঁর সমাজিক সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Iran America War: লম্বা যুদ্ধের জন্য তৈরি, বর্হিবিশ্বকে হুঁশিয়ারির সুরে জানাল ইরান, ভারতের জন্য বিরাট চিন্তা?
লম্বা যুদ্ধের জন্য তৈরি, বর্হিবিশ্বকে হুঁশিয়ারির সুরে জানাল ইরান, ভারতের জন্য বিরাট চিন্তা?
West Asia Conflict : 'বড় ব্যাঘাত ভারতীয় অর্থনীতিতে গুরুতর পরিণতি ডেকে আনবে', পশ্চিম এশিয়ায় সংঘর্ষ নিয়ে বিবৃতি জারি ভারতের
'বড় ব্যাঘাত ভারতীয় অর্থনীতিতে গুরুতর পরিণতি ডেকে আনবে', পশ্চিম এশিয়ায় সংঘর্ষ নিয়ে বিবৃতি জারি ভারতের
News Live : চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
Rahul Sinha: রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ?
রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Embed widget