এক্সপ্লোর

Karnataka News: 'দেহব্যবসায়' নামতে জোর শ্বশুর-শাশুড়ির ! প্রতিবাদ করায় অত্যাচার, 'আত্মঘাতী' তরুণী

Karnataka News: অভিযোগ, জোর করে তরুণীকে 'দেহব্যাবসায়' নামাতে চেয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। প্রতিবাদ করায় জুটেছিল অত্যাচার, হেনস্থা। নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণী।

Karnataka News: ভয়ঙ্কর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির বউকে 'দেহব্যবসায়' নামতে জোর করেছিলেন স্বামীর পরিবারের লোকজন। আর সেই কারণেই আত্মঘাতী হয়েছেন ২২ বছরের তরুণী, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে কর্নাটকের বিদার জেলায়। অভিযোগ, জোর করে তরুণীকে 'দেহব্যাবসায়' নামাতে চেয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। মৃতার নাম অঞ্জনাবাঈ। জানা গিয়েছে, তিনি কর্নাটকের বিদার জেলার ভালকি- র বাসিন্দা। তরুণীর দেহ উদ্ধার হয়েছে ওই জেলারই বাসাভাকল্যাণ এলাকায় তাঁর বাড়ি থেকে। 

জানা গিয়েছে, অঞ্জনাবাঈয়ের বিয়ে হয়েছিল শেখর পাটিলের সঙ্গে। এই ব্যক্তি বাসাভাকল্যাণের বাসিন্দা। ২০২২ সালে বিয়ে হয়েছিল শেখর এবং অঞ্জনাবাঈয়ের। ১১ মাসের একটি সন্তানও রয়েছে এই দম্পতির। তারপরেও যখন তরুণী এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তখন বোঝাই যাচ্ছে তাঁর অবস্থা কতটা সঙ্গিন ছিল। বাসাভাকল্যাণের ওম কলোনিতে ছিল অঞ্জনাবাঈয়ের শ্বশুরবাড়ি। পাটিলদের বাড়িতেই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ অঞ্জনাবাঈয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বলে খবর। 

অঞ্জনাবাঈয়ের বাবা বিজয়কুমারের বয়ান অনুসারে পুলিশ গত সপ্তাহে এই ঘটনায় একটি মামলা রুজু করেছে। বিজয়কুমারের অভিযোগ, প্রতিদিন মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতনের শিকার হতেন তাঁর মেয়ে। অভিযোগ, অঞ্জনাবাঈয়ের উপর এই অত্যাচার চালাত তাঁর শ্বশুর, শাশুড়ি। প্রতিনিয়ন নানা ভাবে চলত হেনস্থা। অঞ্জনাবাঈয়ের বাবা বিজয়কুমারের অভিযোগ, মেয়ের শ্বশুর, শাশুড়িই তাঁকে জোর করে 'দেহব্যবসায়' নামাতে চেয়েছিল। এখানেই শেষ নয়। গার্হস্থ্য হিংসার মারাত্মক ভাবে শিকার হতেন অঞ্জনাবাঈ, অভিযোগ তাঁর বাবার। আর লাগাতার এইসব অত্যাচারের জেরে মানসিক ট্রমার মধ্যে থাকতেন তরুণ। 

বিজয়কুমারের আরও অভিযোগ, তাঁর মেয়ে অবৈধ সম্পর্কে জড়াতে চায়নি বলে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। স্থানীয় পুলিশ এইসব অভিযোগের ভিত্তিতে আপাতত তিন অভিযুক্তকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন অঞ্জনাবাঈয়ের স্বামী শেখর। বাকি ২ জন পরিবারের সদস্য বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তিন অভিযুক্তকেই হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ও তদন্ত শুরু হয়েছে। 

পণের দাবিতে বাড়ির বউয়ের উপর অত্যাচার আমাদের দেশে নতুন ঘটনা নয়। পণপ্রথা ভারতে বেআইনি হলেও, পণের দাবিতে অত্যাচার এবং তার জেরে আত্মঘাতী হওয়া এমনকি বাড়ির বউকে মেরে ফেলার ঘটনা এ দেশে আকছার ঘটে। এবার প্রকাশ্যে আরও ভয়ঙ্কর অভিযোগ। বাড়ির বউকে জোর করে দেহব্যবসায় নামাতে চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরাই। প্রতিবাদ করায় অত্যাচার করা হয় তরুণীর উপর। অভিযোগ, দিনের পর দিন এত অপমান সহ্য করতে না পেরেই সম্ভবত আত্মঘাতী হয়েছেন তরুণী। যদিও তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাবনা এবং সবদিক খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Benjamin Netanyahu : নেতানিয়াহু
নেতানিয়াহু "জীবিত এবং সুস্থ আছেন", ক্যাফে ভিডিও AI নয়; অনলাইন গুজব ওড়ালেন ইজরায়েল দূত
West Bengal News LIVE Updates: অপসারিত কলকাতার CP সুপ্রতিম সরকার, করা হল ADG CID
অপসারিত কলকাতার CP সুপ্রতিম সরকার, করা হল ADG CID
PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Iran War: যুদ্ধাক্রান্ত UAE-তে এবার ১৯ ভারতীয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আইনি ব্যবস্থার নির্দেশ, শাস্তি হতে পারে...
যুদ্ধাক্রান্ত UAE-তে এবার ১৯ ভারতীয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আইনি ব্যবস্থার নির্দেশ, শাস্তি হতে পারে...
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget