Kolkata News: বাইকে যাওয়ার সময় পিষে দেয় লরি, বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু !
Behala Tragic Road Accident : বেহালার জেমস লং সরণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত দুই ডাক্তারি পড়ুয়া।

কলকাতা: বেহালার জেমস লং সরণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত দুই ডাক্তারি পড়ুয়া। ভোর রাতে বাইকে যাওয়ার সময় পিষে দেয় লরি, মৃত্যু হয়েছে ২ MBBS পড়ুয়ার।
আরও পড়ুন, বেআইনি নির্মাণের প্রতিবাদে "লাথি", TMC কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ব্যারাকপুরে !
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ জন জোকা ইএসআই হাসপাতালের MBBS পড়ুয়া
খাস কলকাতায়, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ জন জোকা ইএসআই হাসপাতালের MBBS পড়ুয়া। গতকাল রাতে খাওয়াদাওয়া করতে ২টি বাইকে বেরোয় কয়েকজন পড়ুয়া। ভোর সাড়ে তিনটে নাগাদ হস্টেলে ফেরার সময় ২টি বাইককে পিষে দেয় লরি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার হাড় হিম করা ছবি । মৃতদের এক জনের বাড়ি ভাঙড়ে, অন্যজন হরিদেবপুরের বাসিন্দা।
অতীতে বারাবার পথ দুর্ঘটনা !
সম্প্রতি রথের সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ঘোলায়। কল্যানী এক্সপ্রেস ওয়েতে ঘোলা থানা এলাকায় খেপলির বিলের কাছে দুর্ঘটনাটি ঘটেছিল। পণ্যবাহী গাড়ির ধাক্কায় চালক-সহ ৩ স্কুটার আরোহীর মৃত্যু হয়েছিল। এদের মধ্যে একজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছিল। অতীতে একাধিকবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। বাঘাযতীনে বাইক চালককে পিষে দিয়েছিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়েছিল শুধু দেহাংশ । পৌনে এগারোটা নাগাত, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে চেনাই যাচ্ছিল না। রাস্তায় পড়ে ছিল শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে গিয়েছিল। বাইকটিকে উদ্ধার করা হয়।
লরির সঙ্গে চারচাকার সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ৯ জনের
ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল পুরুলিয়ার বলরামপুর। লরির সঙ্গে চারচাকার সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ৯ জনের। ভোর বেলায় পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার দিক থেকে বরযাত্রী সমেত ওই চারচাকাটি ঝাড়খণ্ডের নিমডির দিকে যাচ্ছিল সেই সময় উল্টোদিক থেকে আক্ষরিক লোহা বোঝাই একটি লরি আসছিল। বলরামপুর থানার অন্তর্গত নামসোল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ২টি গাড়ির। বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে গেলে চারচাকায় থাকা ৯জনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল।আর এই ঘটনাতেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মুখ্য়মন্ত্রীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু।























