Illegal Car Parking: বেআইনি নির্মাণের পর এবার বেআইনি পার্কিং নিয়েও সরব পুরমন্ত্রী অগ্নিমিত্রা, দিলেন কড়া বার্তা
Minister Agnimitra Paul: নতুন সরকার ক্ষমতায় আসার পর একদিকে সামাজিক প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেআইনি কারবার রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বিজেপি সরকার।

কলকাতা : বেআইনি পার্কিং বন্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নতুন সরকার। পুর-নগরন্নোয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, 'আমরা আজকেই নোটিস দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গজুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে। যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনও গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে। মানুষের যাতায়ত করতে অনেক অসুবিধা হচ্ছে। এই ১৫টা বছর আমরা দেখেছি সুতরাং এই নির্দেশ আমাদের দফতর থেকে দেওয়া হয়েছে।' নতুন সরকার ক্ষমতায় আসার পর একদিকে সামাজিক প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেআইনি কারবার রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বিজেপি সরকার।
সম্প্রতি তিলজলায় ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে জানা গিয়েছে, বেআইনি বাড়ির নীচে ছিল বেআইনি কারখানা। সেখানেই ঘটেছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে ২ জনের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে খবর। এই ঘটনার পরই রাজ্য সরকারের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙতে তিলজলায় যায় পুরসভার বুলডোজার। বাড়ি ভাঙার কাজ চলছে বুধবার থেকে। তিলজলাকাণ্ডের পর, বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, 'অবৈধ নির্মাণ আমরা রাখতে দেব না। সময় দেব। অবৈধ নির্মাণকে বৈধ করার জন্য যা যা করা দরকার... আমায় ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল সিঁড়ি নেই। পিছন দিক থেকে লোহার সিঁড়ি বানিয়ে দেওয়া যায়। সবরকমভাবে বিল্ডিংটাকে বাঁচানোর চেষ্টা করব। সেটা যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে আশপাশের মানুষকে বিপদে ফেলে আমরা এই ধরনের কাজকর্ম চলতে দেব না।'
জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, 'সঙ্কটটা অনেক বড়। মেসেজটা দেওয়া দরকার মানুষকে। যাঁদের ২টো গাড়ি, ৩টে গাড়ি, একাধিক গাড়ি রয়েছে, তাঁরা একদিন অন্তত বাসে যাতায়াত করুন। মেট্রোয় যাতায়াত করুন। আমাদের যে তেল, পেট্রোল-ডিজেল একদিন, অন্তত কম খরচ হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আবেদন করেছেন আমাদের কাছে, সব মানুষের কাছে যে... সিএনজি যানবাহন ব্যবহার করা হোক, কনভয় কম করা হোক, সত্যিই ভাবার বিষয়। বাড়ি, গাড়ি, ব্রিজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা - সবই থাকবে যদি পৃথিবীটা থাকে। আমরা হয়তো মরে যাব... আমাদের সন্তানরা ঠিক ভাবে বাঁচতে পারবে তো...'
গণ পরিবহণে, বাসে-ট্রামে, যাতায়াত করতে পারবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জবাবে মন্ত্রী বলছেন, 'অবশ্যই। চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি। যখন আসানসোলে থাকতাম কলেজে যেতাম, পাবলিক বাসে যেতাম গুঁতো খেতে খেতে। তারপর কলকাতায় এলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়তাম, তখনও বাসে গুঁতো খেতে খেতেই যেতাম। এখন হয়তো কেউ গুঁতোটা মারতে সাহাস পাবে না। অসুবিধা হলে যাব।'
Before You Go
Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল






















