Yuva Sathi: দেরিতে শুরু যুূবসাথী ক্যাম্প, ভাঙড়ে উত্তেজনা ! ঘটনাস্থলে পুলিশ
Bhangar Yuva Sathi Chaos: দেরিতে যুূবসাথী ক্যাম্প শুরু হওয়ার অভিযোগে ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুরে উত্তেজনা।

দক্ষিণ ২৪ পরগনা: দেরিতে শুরু যুূবসাথী ক্যাম্প, ভাঙড়ে উত্তেজনা। দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। সংশ্লিষ্ট অফিসারকে ঘিরে বিক্ষোভ আবেদনকারীদের। ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুরের পিটাপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
আরও পড়ুন, বড় খবর ! নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
তৃণমূল সরকারের যুব সাথী প্রকল্পের ক্য়াম্পে এবার দেখা গেল বিজেপি থেকে সিপিএম নেতাদের। জলপাইগুড়িতে বেকার ভাতার জন্য ক্য়াম্পে হাজির বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের সহায়তা শিবিরে তদারকিতে খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান! কাটোয়ায় বেকার ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সহায়তা শিবির করেছে সিপিএম!বিধানসভা ভোটের আগে 'বেকার ভাতা' প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। 'বাংলার যুব সাথী' নামে এই প্রকল্পে মাসে মাসে হাতে মিলবে নগদ দেড় হাজার টাকা।
এই বেকার ভাতা পেতে বিভিন্ন জেলায় ক্য়াম্পে লাইন দিয়েছেন উচ্চশিক্ষিতরা। যার মধ্য়ে চাকরি না পাওয়া নিয়ে হতাশাও ঝরে পড়েছে অনেকের গলায়। এই আবহে তৃণমূল সরকারের 'বাংলার যুব সাথী' প্রকল্পের ক্যাম্পে ২ জেলায় ২ ভূমিকায় দেখা গেল ২ বিরোধী দলকে। জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় 'বাংলার যুব সাথী' প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য সহায়তা শিবির খুলেছে তৃণমূল কংগ্রেস। বেকার ভাতার জন্য সেখানে হাজির হয়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যরাও।
এই আবহে রাজ্য সরকারের 'বাংলার যুব সাথী' প্রকল্পের ক্যাম্পে ২ জেলায় ২ ভূমিকায় দেখা গেল ২ বিরোধী দলকে। জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় 'বাংলার যুব সাথী' প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য সহায়তা শিবির খোলা হয়েছে। বেকার ভাতার জন্য সেখানে হাজির হয়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যরাও। জলপাইগুড়ি সদর INTTUC ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, আমরা বাছবিচার করি না। যারা আছে তোমাদের, যারা নিতে ইচ্ছুক, সবাইকে ফর্ম ফিলআপটা করিয়ে দিও। তোমরা বিজেপি করো কোনও অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যয়া সবার জন্য।জলপাইগুড়িতে সহায়তা শিবিরে বসে তদারকি করছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান!বাহাদুর গ্রাম পঞ্চায়েত বিজেপি নেতা ও প্রধান অমিত দাস বলেন, পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনও শিল্প নেই, কর্ম সংস্থান নেই। সেখানে গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো এই ভাতা। কেন নেবে না?এটা তো নিজস্ব টাকা নিজেরাই নিচ্ছে। '























