এক্সপ্লোর

Tarique Rahman Oath: বাংলাদেশে নতুন সরকারের শপথে যোগ দিচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

Om Birla On Tarique Rahman Oath Ceremony: আগামী মঙ্গলবার বাংলাদেশে শপথ নেবে তারিক রহমানের নতুন সরকার, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

বীজেন্দ্র সিংহ, ঢাকা : আগামী মঙ্গলবার বাংলাদেশে শপথ নেবে তারিক রহমানের নতুন সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভার অধ্যক্ষ এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অন্যদিকে, ৩২টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে জামাত নেতৃত্বাধীন ১১টি দলের জোট। 

আরও পড়ুন, বিটেক পাস করেও চাকরি পায়নি ছেলে, দেড় হাজার টাকার ভাতার ফর্ম নিতে এসে কেঁদে ফেললেন মা ! করুণ ছবি কাটোয়ায়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফের BNP-ঝড! ২ দশক পর বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরছে খালেদা জিয়ার দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।ওই দিনই BNP-র নতুন মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ করবে। শপথবাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। মন্ত্রিসভা হতে পারে ৩২ থেকে ৪২ সদস্যের। 

প্রথম আলো সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এপ্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।  
 
সরকারি সূত্র উল্লেখ করে প্রথম আলো জানিয়েছে, ভারত ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছে পাকিস্তান, চিন, নেপাল, ভুটান, মলদ্বীপ, সৌদিআরব, তুরস্ক, ব্রুনেই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানকে। কিন্তু ভারতের সঙ্গে কি বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে? এদিন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর জানিয়েছেন, বাংলাদেশ চায়, ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে। তাঁর আশা, দুই দেশ পারস্পরিক লাভের জন্য ফের একসঙ্গে কাজ করবে। রবিবার সন্ধায় জামাত শীর্ষনেতা শফিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা করেন তারেক রহমান। পরে যান ন্যাশনাল সিটিজ়েন পার্টি বা NCP-র আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে। 
 
এদিকে ভারত-বাংলাদেশ সুসম্পর্ক নিয়ে আশাবাদী, ভারত-বিরোধী জামাতও। জামায়াতে ইসলামি  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল  আহসানুল মেহবুব জুবাইর বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক, ভারত ও মায়ানমার উভয়ই আমাদের প্রতিবেশী, ভারত একটি বড় প্রতিবেশী, মায়ানমারের সঙ্গে আমাদের ছোট সীমান্ত রয়েছে। আমরা চাই বাংলাদেশ সকল দেশের সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখুক, পাশাপাশি আমাদের প্রতিবেশীদের সঙ্গেও।
 
এই আবহে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালি গ্রামের আকুঞ্জি পাড়ায় এক জামাত সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তবে হতাহতের খবর নেই। অন্যদিকে, নারায়ণগঞ্জে BNP-র পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।রাজধানীর ধানমন্ডীতে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জামাল উদ্দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
UPSC Success Story: তাঁত বুনে চলে সংসার, ৮ বারের চেষ্টায় সিভিল সার্ভিস ক্লিয়ার করে তাক লাগালেন তামিলনাড়ুর সবরীশ্বরণ!
তাঁত বুনে চলে সংসার, ৮ বারের চেষ্টায় সিভিল সার্ভিস ক্লিয়ার করে তাক লাগালেন তামিলনাড়ুর সবরীশ্বরণ!
West Bengal Assembly Election 2026 : কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?
কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?
Science News: ফের চাঁদের মাটিতে মানুষ ! কবে পাড়ি দিচ্ছে ‘আর্টেমিস-২’? কী জানাল নাসা
ফের চাঁদের মাটিতে মানুষ ! কবে পাড়ি দিচ্ছে ‘আর্টেমিস-২’? কী জানাল নাসা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget