এক্সপ্লোর

MBA Student Death: প্রেমিকাকে ধর্ষণ করে খুন ! মৃতদেহের সঙ্গে সঙ্গমের অভিযোগ, তদন্তে নেমে শিউরে উঠছে পুলিশও

Madhya Pradesh News: গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। 'অনুশোচনার' লেশমাত্র নেই তাঁর মধ্যে। বরং যুবকের কথাবার্তা, হাবেভাবে প্রকাশ পেয়েছে চরম 'তাচ্ছিল্য'।

MBA Student Death: একবারের জন্যেও মুখ লোকানোর চেষ্টা করেননি তিনি। এমনকি নিচু গলায় কথা বলবেন, সেই মনোভাবও দেখা যায়নি। বরং মৃদু হেসে অদ্ভুত শান্ত স্বরে সাংবাদিকদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছে। আপনারা এখন জেনে কী করবেন? সময় আসবে। তখন সবকিছু বলব।' 

উল্লিখিত কথাগুলি বলেছেন পীযূষ ধামনোতিয়া নামের এক যুবক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রেমিকাকে নৃশংস ভাবে খুন করেছেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকার বেশ কিছু আপত্তিকর ভিডিও ইচ্ছাকৃত ভাবে আপলোড করেছেন কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে। খুনের আগে সম্ভবত তরুণীকে ধর্ষণও করেছিলেন অভিযুক্ত যুবক, এমনটাই অনুমান পুলিশের। আর এইসব কাণ্ড ঘটানোর পর গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। যদিও 'অনুশোচনার' লেশমাত্র নেই তাঁর মধ্যে। বরং যুবকের কথাবার্তা, হাবেভাবে প্রকাশ পেয়েছে চরম 'তাচ্ছিল্য'। নিজের কীর্তিকলাপের জন্য মোটেও অনুতপ্ত নন তিনি, এমনটাই বুঝিয়ে দিয়েছেন প্রতি মুহূর্তে। 

মধ্যপ্রদেশে ঘটেছে এই হাড়হিম করা ঘটনা। সহপাঠী প্রেমিকের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২৪ বছরের এমবিএ পড়ুয়ার নগ্ন দেহ। তরুণীর দেহ পচে গলে এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে বাবা মেয়েকে চিনতে পেরেছিলেন মেয়ের পায়ের মোজা দেখে। ২ দিন নিখোঁজ থাকার পর পুলিশ এমবিএ ছাত্রীর দেহ উদ্ধার করেছিল। 

কী ঘটেছিল সেদিন রাতে? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমানই বা কী? 

পুলিশের অভিযোগ, পীযূষ সেদিন তরুণীকে সঙ্গম করার জন্য জোর করেছিলেন। তরুণী সম্ভবত বাধা দিয়েছিলেন। এরপরই অভিযুক্ত যুবক তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পুলিশের। এখানেই অত্যাচারের শেষ নয়। তরুণীর হাত-পা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন অভিযুক্ত। বেঁধে দেওয়া হয়েছিল তরুণীর চোখ। অভিযুক্ত পীযূষ প্রেমিকাকে বলেছিলেন কিছু একটা উপহার দেবেন। সেই সময় পুনরায় বাধা দেন তরুণী। আর তারপরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। পুলিশের অনুমান, তরুণীর মুখে কাপড় গুঁজে দিয়েছিল অভিযুক্ত। তারপর তরুণীর বুকের উপর বসে অভিযুক্ত ঠিক ততক্ষণ ধরে তাঁর শ্বাসরোধ করেছিল যতক্ষণ না তিনি শেষ হয় যান। পুলিশের আরও অনুমান, তরুণী আর শ্বাস নিচ্ছে না, তাঁর মৃত্যু হয়েছে বোঝার পর ওই অভিযুক্ত যুবক একটা ছুরি নিয়ে তরুণীর বুকে এত জোরে আঘাত করেছিল যে ছুরির ফলা ভেঙে গিয়েছিল। 

পুলিশ সূত্রে আরও খবর, প্রেমিকাকে ধর্ষণ করে খুনের পর ঘর ছেড়ে বেরিয়ে বিয়ার কিনতে গিয়েছিলেন অভিযুক্ত। ফিরে এসে মৃতদেহর পাশে বসেই বিয়ার খান অভিযুক্ত পীযূষ। তারপর ফের ওই মৃতদেহর সঙ্গেই যৌন সঙ্গমে লিপ্ত হন অভিযুক্ত যুবক, জেরায় তিনি এমনটা জানিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এরপর পোশাক পরিবর্তন করে পীযূষ পালিয়ে যান ভাড়া বাড়ির ঘর ছেড়ে। নগ্ন অবস্থায় ফেলে রেখে যান প্রেমিকার দেহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষে আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া ও চিন, বলছে রিপোর্ট
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষে আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া ও চিন, বলছে রিপোর্ট
News Live : বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
Mahakumbh girl Monalisa: বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget