এক্সপ্লোর

Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে

Food Poisoning News : জনা শয়েক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়েবাড়িতে যাঁরা শেষের দিকে খেয়েছিলেন , তাঁরাই বেশি অসুস্থ হয়ে পড়েন। 


মুম্বই : বিয়েবাড়ির ভোজ খেয়ে একের পর এক বহু নিমন্ত্রিত। ৫০০ জন অতিথির মধ্যে ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন শ'খানেক অতিথি। এতটাই বাড়াবাড়ি যে, পাঠাতে হল হাসপাতালে। বিয়েবাড়ির গেটের সামনে এসে দাঁড়াল অ্যাম্বুলেন্স। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। রবিবার শহরের পূর্ব শহরতলির নাহুরের নালন্দা বুদ্ধ বিহার হল ভাড়া করে বিয়েবাড়ির ভোজের আয়োজন করা হয়েছিল।  অনুষ্ঠানে যাগ দেন ৪০০ থেকে ৫০০ জন ।  এদের মধ্যেই জনা শয়েক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়েবাড়িতে যাঁরা শেষের দিকে খেয়েছিলেন , তাঁরাই বেশি অসুস্থ হয়ে পড়েন। 

হাসপাতাল সূত্রে খবর, বিয়েবাড়িতে আসা  ১০০ জন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা মনে করছে , খাবারে  বিষক্রিয়ার ফলেই এই ঘটনা। এফডিএ এর তরফে আধিকারিকরা খাবারের নমুনা সংগ্রহ করেন। কী থেকে এই বিষক্রিয়া ,তা  খতিয়ে দেখা হচ্ছে।  

স্থানীয় সূত্রে খবর, সেদিন বিয়েবাড়িতে যারা শেষ পর্যায়ে খাবার খেয়েছিলেন, তাঁদের মধ্যেই দ্রুত খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় এবং তাঁদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২২ জনকে মুলুন্দের আগরওয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে রয়েছে কয়েকজন শিশুও। তাদের মুলুন্দের কামগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পাঁচ জনকে ভিখরোলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বস্তির খবর একটাই ,  রোগীদের সবার অবস্থাই স্থিতিশীল এবং তারা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অনেককে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।         

কী থেকে খাবারে বিষক্রিয়া হল, খতিয়ে দেখছে এফডিএ । ক্যাটারারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পৌরসভার তরফে জানানো হয়েছে, অসুস্দের বেশিরভাগই 'খারওয়াস' খাওয়ার পরই অসুস্থ বোধ করেন। সেই মিষ্টিতেই কোনও সমস্যা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। 

চলতি বছরের শুরুর দিকে মহারাষ্ট্রেরই থানে জেলায় এমন একটি ঘটনা ঘটে।  কল্যাণ শহরে একটি  বিয়ে বাড়ির গায়ে হলুদ অনুষ্ঠানে দুপুরের খাবার খেয়ে প্রায় ১২৫ জন নিমন্ত্রিত অতিথি একইভাবে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই ঘটনা নিয়েও যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। প্রশ্নের মুখে পড়ে ক্যাটারিং সার্ভিসের ভূমিকা।            

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Advertisement

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget