এক্সপ্লোর

Mexican Drugs Lord Killed : খতম ড্রাগ মাফিয়া ! জ্বলছে মেক্সিকো, পথে-পথে আগুন,অরাজকতা, ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

Mexico Unrest : হাতে বন্দুক নিয়ে মেক্সিকো জুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে তারা। রাজপথ অবরোধ থেকে শুরু করে, যানবাহন ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অগ্নিগর্ভ মেক্সিকো ! জ্বলছে দেশের বিভিন্ন এলাকা। হেতু, মাদক বিরোধী অভিযানে ড্রাগ মাফিয়ার মৃত্যু । ড্রাগ মাফিয়া এল মেঞ্চো-র মৃত্যুতে জ্বলছে দেশের বিভিন্ন এলাকা।  মাদক বিরোধী অভিযানে নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় কুখ্যাত মেঞ্চো। তার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় ভাঙচুর, লুঠ, হিংসা। আগুন লাগিয়ে দেওয়া হল বহু গাড়িতে।

অরাজকতা শুরু হয়েছে দিকে দিকে। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ড্রাগ কিংয়ের  মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই, রবিবার তার সমর্থকেরা যথেচ্ছাচার শুরু করে। হাতে বন্দুক নিয়ে মেক্সিকো জুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে তারা। রাজপথ অবরোধ থেকে শুরু করে, যানবাহন ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে । 

এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস  নাগরিকদের প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করেছে। দূতাবাস ভারতীয়দের অনুরোধ করেছে, সকলেই যেন নিরাপদ জায়গায় থাকে।  খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বের হতে। বেশি জনবহুল এলাকা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একেবারে জায়গার নাম উল্লেখ করে, সে-সব এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে। ভারতীয় নাগরিকদের  স্থানীয় মিডিয়ায় চোখ রাখতে ও পরিস্থিতি সম্পর্কে  আপডেট থাকতে অনুরোধ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে 911 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কে এই মেঞ্চো ?           

 এল মেঞ্চো মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। আন্তর্জাতিক স্তরে অন্ধকার জগতে মাদক সম্রাট বলেই পরিচিত ছিল সে। রবিবার জালিস্কো  প্রদেশে সেনা এনকাউন্টারে নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মেঞ্চো গুলিবিদ্ধ হয়। চিকিৎসার জন্য এয়ারলিফটে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার । মেক্সিকোর প্রতিরক্ষা দফতরের দাবি  এল মেঞ্চোর মৃত্যু অপরাধ জগতের একেবারে শিকড়ে ধাক্কা। সেনা সূত্রে খবর, এদিন এই কুখ্যাত অপরাধীকে ধরতে বিশেষ অভিযান চালায় বাহিনী। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। তারপরই তৈরি হয় অরাজকতা। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Asia Conflict : 'বড় ব্যাঘাত ভারতীয় অর্থনীতিতে গুরুতর পরিণতি ডেকে আনবে', পশ্চিম এশিয়ায় সংঘর্ষ নিয়ে বিবৃতি জারি ভারতের
'বড় ব্যাঘাত ভারতীয় অর্থনীতিতে গুরুতর পরিণতি ডেকে আনবে', পশ্চিম এশিয়ায় সংঘর্ষ নিয়ে বিবৃতি জারি ভারতের
News Live : চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
Rahul Sinha: রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ?
রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"
Iran War News Live Updates: তপ্ত পশ্চিম এশিয়া, বিমানের ভাড়া আগুন, দিল্লি থেকে লন্ডনের ভাড়া ৯ লক্ষ টাকা
তপ্ত পশ্চিম এশিয়া, বিমানের ভাড়া আগুন, দিল্লি থেকে লন্ডনের ভাড়া ৯ লক্ষ টাকা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Embed widget