Modi-Meloni: মোদির দেওয়া ‘Melody’-তে মজলেন মেলোনি, টফি রফতানিতে ১৬৬ শতাংশ বৃদ্ধি ভারতের
Melody Toffy: আন্তর্জাতিক কূটনীতিতে জায়গা করে নিয়েছে ভারতের টফি। ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিলেন এক প্যাকেট মেলোডি টফি।

কলকাতা: আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে ভারতে তৈরি টফির জনপ্রিয়তা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন গত ১২ বছরে ভারতের টফি রফতানির পরিমাণ বেড়েছে প্রায় ১৬৬ শতাংশ। হিসাব বলছে ২০১৩-১৪ অর্থ বছরের তুলনায় বর্তমানে বেড়েছে ভারতের রফতানি। মন্ত্রীর দাবি 'মেড ইন ইন্ডিয়া' টফির চাহিদা বেড়েছে বিশ্বজুড়েই।
La visita del Primo Ministro dell’India, @narendramodi, sancisce l'apice di un percorso che in questi anni abbiamo costruito con costanza e determinazione.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
Oggi a Roma eleviamo il nostro rapporto a partenariato strategico speciale, cioè il più alto mai raggiunto nelle relazioni tra le nostre due Nazioni.
Italia e India sono più vicine che mai e le nostre relazioni sono nella condizione di poter esprimere il loro potenziale al massimo livello 🇮🇹🇮🇳… pic.twitter.com/3C64Jxhaoc
আরও পড়ুন: 'ডিটেক্ট-ডিলিট এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হল', নবান্ন থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর
এরই মধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে জায়গা করে নিয়েছে ভারতের টফি। ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিলেন এক প্যাকেট মেলোডি টফি। আর এই দুই রাষ্ট্রনেতার হাস্যরসাত্মক মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই দ্রুত আলোচনায় উঠে আসে #Melodi ট্রেন্ড। এর আগে প্রধানমন্ত্রী মোদি ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে এই মেলোডি ট্রেন্ড ভাইরাল হয়েছিল।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এক্স মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে মোদির দেওয়া টফি নিয়ে হাসি মুখে কথা বলতে দেখা যায় তাঁকে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "প্রধানমন্ত্রী মোদি আমাদের একটি খুবই ভালো টফি উপহার দিয়েছেন— Melody"।
আরও পড়ুন: আগের রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাঙ্কের জন্য হয়তো জমি দেয়নি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মেলোনির পোস্ট
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
উল্লেখ্য, ২০২৩ সালের COP28 সম্মেলনের সময় মেলোনি নিজেই প্রথম ‘#Melodi’ ব্যবহার করেছিলেন। তাঁর নিজের ও মোদির একটা সেল্ফি পোস্ট করে তিনি এই হ্যাশট্যাগ দিয়েছিলেন। আর তারপর থেকেই আন্তর্জাতিক মঞ্চে তাঁদের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত বারবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় খাদ্যপণ্যের রফতানি বৃদ্ধির পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক ও কূটনৈতিক মুহূর্ত ভারতীয় ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে।






















