নয়াদিল্লি: দল বা দলীয় নীতির সঙ্গে তাঁর যতই মতবিরোধ থাকুক না কেন, সংসদে আগামীকাল তিনি অনাস্থা প্রল্তাবের বিরুদ্ধেই ভোট দেবেন বলে সাফ জানিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা।
সম্প্রতি, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে পটনা সাহিবের এই বিজেপি সাংসদের ‘ঘনিষ্ঠতা’ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহলে শত্রুঘ্নর দল-ছাড়ার জল্পনা শুরু হয়। এই নিয়েও এদিন মুখ খোলেন তিনি। পরিষ্কার করে দেন, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে দল ছাড়ার কোনও ইচ্ছা তাঁর নেই। ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ বলেন, আমি বিজেপির সদস্য। আমি দল ছাড়িনি। দলও আমাকে ছাড়েনি। অনুগত সৈনিকের মতো আমি দলের আদেশ যথাযথ পালন করব। খারাপ সময়ে দলের সঙ্গে থেকে বিরোধী-পরিচালিত অনাস্থা প্রস্তাবকে ব্যর্থ করব। https://twitter.com/ANI/status/1019893391302320133প্রসঙ্গত, চার বছর আগে ক্ষমতায় আসা ইস্তক, এইপ্রথমবার অনাস্থা প্রস্তাবের সম্মুখীন মোদী সরকার। গতকালই, লোকসভায় বিজেপি-শাসিত এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে কেন্দ্রেরই শরিক দল টিডিপি। তাদের সমর্থন করে কংগ্রেস সহ বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি। শুক্রবার, সংসদে আলোচনা ও ভোটাভুটি হবে।
