এক্সপ্লোর

Assam News: ১৮ ঊর্ধ্বদের নতুন আধার কার্ড নয় আপাতত, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার, বাংলাদেশি ঠেকাতেই সিদ্ধান্ত?

No First Time Aadhaar in Assam: বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত।

নয়াদিল্লি: আপাতত আর নতুন আধার কার্ড নয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ১৮ বছর ঊর্ধ্ব, প্রথমবারের আবেদনকারীদের জন্য নতুন আধার কার্ড তৈরি করা হবে না আপাতত।  ১৮ বছর ঊর্ধ্ব যাঁদের আধার নেই, সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং চা-বাগানের কর্মীদের আগামী এক বছরের জন্য এই নিয়মের বাইরে রাখা হয়েছে। সীমান্তের নিরাপত্তা এবং বেআইনি অনুপ্রবেশ রোখার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। (No First Time Aadhaar in Assam)

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। তাঁর বক্তব্য, “আজ অসমের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, চাবাগানের কর্মী ছাড়া আরও এক বছর ১৮ বছর বয়সিদের জন্য আধার কার্ড তৈরি করা হবে না। অন্য কোনও জাতির কেউ যদি আধার না পেয়ে থাকেন তাঁরা সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন।” অসমের ‘ভৌগলিক পরিচয়’ রক্ষার্থে, ‘বেআইনি অনুপ্রবেশকারী’দের হাত থেকে স্থানীয়দের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত বলে জানান হিমন্ত। (Assam News)

সংবাদ সংস্থা ANI-এর মুখোমুখি হয়ে হিমন্ত আরও বলেন, “সীমান্তে লাগাতার বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক করছি আমরা। আমরা সুরক্ষিত থাকতে চাই, যাতে কোনও বেআইনি বিদেশি নাগরিক অসম থেকে আধার কার্ড সংগ্রহ করতে না পারে। সীমান্ত পেরিয়ে ঢুকে যাতে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করতে না পারে যাতে। সেই রাস্তাই সম্পূর্ণ বন্ধ করে দিলাম আমরা।”

হিমন্ত জানিয়েছেন, আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দিচ্ছে তাঁর সরকার।  ওই সময়ের পর বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রে, কেউ বাকি পড়ে থাকলে, জেলার কমিশনার তাঁকে আধার কার্ড দিতে পারবেন। সেক্ষেত্রে তাঁকেও স্পেশ্যাল ব্র্য়াঞ্চ এবং ফরেনার্স ট্রাইবুনালের রিপোর্ট দেখতে হবে। তথ্য় যাচাই করে নিতে হবে তাঁকে। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন হিমন্ত। 

ভোটার তালিকা সংশোধন মামলার শুনানিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায় যে আধার নাগরিকত্বের পরিচয়পত্র নয়।  আধার আইন অনুযায়ী, আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয়, কোনও জায়গার বাসিন্দা হওয়ার প্রমাণপত্রও নয়। তবে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হাতেই যাতে আধার কার্ড থাকে, তা সুনিশ্চিতকরণের কথা বলা হয়েছে। TOI-এর একটি রিপোর্ট বলছে, সবকিছু যাচাই করে দেখে যাঁরা পরীক্ষায় উতরোবেন, শুধুমাত্র তাঁদেরই আধার নম্বর থাকবে বলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget