এক্সপ্লোর

Odisha News: বিয়ে করে ফিরছিলেন নবদম্পতি, বরের মাথায় বন্দুক ঠেকিয়ে বউকে তুলে নিয়ে গেলেন তাঁর প্রাক্তন প্রেমিক !

Odisha News: মাথায় বন্দুক ধরে কেউ তাঁর সদ্য বিয়ে করা বউকে তুলে নিয়ে গিয়েছে, বিষয়টার সঙ্গে স্বভাবতই ধাতস্থ হতে পারেননি হরিবন্ধু। হতবাক হয়ে যান তাঁর পরিবারের সদস্যরাও।

Odisha News: ওড়িশার বোলানগির জেলায় ঘটেছে সাংঘাতিক ঘটনা। বিয়ে সেরে বাড়ির দিকে ফিরছিলেন নবদম্পতি। সেই সময়েই যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক। এ যেন পুরো হিন্দি সিনেমার দৃশ্য। তবে সিলভার স্ক্রিনে নয়, বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক এবং সদ্য বিবাহিতা তরুণীর খোঁজ চলছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।         

বোলানগির জেলার বাসিন্দা হরিবন্ধু পটেলের বিয়ে হয়েছিল সম্প্রতি। বিয়ের অনুষ্ঠানের পর কান্তামাল এলাকায় যাচ্ছিলেন নবদম্পতি। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গেই গাড়িতে করে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়েছিলেন হরিবন্ধু। কিন্তু মাঝপথেই আটাকানো হয় তাঁদের গাড়ি। অভিযোগ, বড়াবান্ধা এলাকার কাছে তারভা রোডে নবদম্পতির গাড়ি থামানো হয় আচমকাই। হরিবন্ধুর অভিযোগ, অভিযুক্ত যুবক সঙ্গে আরও ২ জনকে নিয়ে এসেছিলেন। আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা ভয় দেখান বলেও অভিযোগ করেছেন হরিবন্ধু। এরপর জোর করে তাঁর নতুন বউকে টেনে নিয়ে অভিযুক্তের দল। নিমেষের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তরা। গোটা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে অসহায় ভাবে রাস্তাতেই দাঁড়িয়ে পড়েন হরিবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যরা। মাথায় বন্দুক ধরে কেউ তাঁর সদ্য বিয়ে করা বউকে তুলে নিয়ে গিয়েছে, বিষয়টার সঙ্গে স্বভাবতই ধাতস্থ হতে পারেননি হরিবন্ধু। হতবাক হয়ে যান তাঁর পরিবারের সদস্যরাও।       

প্রাথমিক ধাক্কা সামলে নতুন বর হরিবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যরা পৌঁছন তারভা থানায়। সেখানে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হরিবন্ধু পুলিশকে জানান, তাঁর মাথায় বন্দুক ধরে তাঁর নতুন বউকে তুলে নিয়ে গিয়েছে কয়েকজন যুবক। জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে তারভা থানার পুলিশ। ওই তরুণী এবং তাঁর প্রাক্তন প্রেমিকের খোঁজ চলছে। তরুণীকে নিরাপদে বাড়ি ফেরানোর পাশাপাশি অভিযুক্তকে পাকড়াও করে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়াই এখন প্রধান লক্ষ্য তারভা থানার পুলিশের। এই ঘটনায় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, কেউ পরিকল্পনা করে এইসব কাণ্ড ঘটিয়েছে কিনা, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কী ঘটেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হরিবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের। সাংঘাতিক এই ঘটনায় কারা যুক্ত রয়েছে, কেন এমন কাণ্ড ঘটানো হল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Iran Israel War: তেহরানে ইরানের বিমানকে গুলি করে নামাল ইজরায়েলের ফাইটার জেট এফ-৩৫
তেহরানে ইরানের বিমানকে গুলি করে নামাল ইজরায়েলের ফাইটার জেট এফ-৩৫
Iran Israel War: আঘাত হানার আগেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করল NATO- র এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম
আঘাত হানার আগেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করল NATO- র এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম
Iran-Israel War News Live Updates: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া, হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল
পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া, হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল
Iran Israel War: হরমুজ প্রণালী থেকে বেরোতে জাহাজগুলিকে 'এসকর্ট' করবে আমেরিকা, দেবে বিমাও, বার্তা ট্রাম্পের
হরমুজ প্রণালী থেকে বেরোতে জাহাজগুলিকে 'এসকর্ট' করবে আমেরিকা, দেবে বিমাও, বার্তা ট্রাম্পের
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget