এক্সপ্লোর

Oil Price Drop: ইরানে যুদ্ধ থামার আশা, এক ধাক্কায় কমল অপরিশোধিত তেলের দাম, চাঙ্গা হল ভারতের শেয়ার বাজার!

Crude Oil Price: আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ২৫ মে সকালে MCX -এ দেখা গিয়েছে প্রায় ৬ শতাংশ কমে গিয়েছে ক্রুড অয়েলের দাম।

কলকাতা: আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় দেখা গিয়েছে আশার আলো । আর সেই কারণেই আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম । আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও । ২৫ মে সকালে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX -এ দেখা গিয়েছে প্রায় ৬ শতাংশ কমে গিয়েছে ক্রুড অয়েলের দাম । বিশেষজ্ঞদের মতে, তেলের দাম কমে যাওয়া ভারতের অর্থনীতির জন্য একটা ইতিবাচক সংকেত ।

একই ছবি দেখা যায় আন্তর্জাতিক তেলের বাজারেও । ব্রেন্ট ক্রুডের দাম কমে যায় ৫.৭ শতাংশ । ফলে এই তেলের দাম নেমে আসে ব্যারেল প্রতি ৯৭.৬৯ ডলারে । অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দাম কমে গিয়েছে প্রায় ৬ শতাংশ । এর দাম পৌঁছে গিয়েছে ৯০.৮৫ ডলারে ।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বাজারে একটা আশার আলো দেখা গিয়েছে । কারণ, এই মুহূর্তে মনে করা হচ্ছে আমেরিকা ও ইরান একটা শান্তি চুক্তি করতে পারে । আর এমন যদি হয় তাহলে হরমুজ প্রণালী ফের খুলে যাবে । আর তেমন যদি হয় তাহলে অবশ্যই কমবে তেলের দাম । উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহণ হয় ।

তেলের দাম কমায় একটা ইতিবাচক ছবি দেখা গিয়েছে ভারতের শেয়ার বাজারেও । সোমবার সকালে বাজার খোলার পরই সেনসেক্স বৃদ্ধি পায় ৯০০ পয়েন্টের বেশি । এ ছাড়াও বিরাট বৃদ্ধি পায় নিফটি ৫০-ও । বিশেষজ্ঞদের মতে, পেট্রোল বা ডিজেলের দাম কমলে কমবে আমদানি খরচ । এর ফলে মূল্যবৃদ্ধি ও শিল্প সংস্থাগুলির ব্যয়ের উপর চাপও কমবে । আর এটাই এই মুহূর্তে ভারতের অর্থনীতির জন্য সব থেকে বড় স্বস্তির খবর ।

অন্যদিকে, দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা (Petro Diesel Price Increase)। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ানো হল। এই নিয়ে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৫১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা।

তথ্যসূত্র: PTI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জোড়াফুল চিহ্ন কি তাহলে তাঁদের? জবাব দিলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়
তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জোড়াফুল চিহ্ন কি তাহলে তাঁদের? জবাব দিলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়
TMC News: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল, বিদ্বেষমূলক ভাষণ, মহিলাদের নিয়ে রুচিহীন মন্তব্যের অভিযোগও
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল, বিদ্বেষমূলক ভাষণ, মহিলাদের নিয়ে রুচিহীন মন্তব্যের অভিযোগও
Financial Scam : বিরাট বড় 'স্ক্যাম', সরকারি আধিকারিকের ১৮ কোটির বেহিসাবি সম্পত্তি, পরিমাণ ছাড়াবে ১০০ কোটি? গ্রেফতার অভিযুক্ত
বিরাট বড় 'স্ক্যাম', সরকারি আধিকারিকের ১৮ কোটির বেহিসাবি সম্পত্তি, পরিমাণ ছাড়াবে ১০০ কোটি? গ্রেফতার অভিযুক্ত
Dilip Ghosh: এখন ভাত নেই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে, কটাক্ষ দিলীপ ঘোষের
এখন ভাত নেই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে, কটাক্ষ দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget