Parle Melody: 'বিশ্ব জয় করাই লক্ষ্য', 'স্টক মার্কেটের পার্লে কিন্তু আমরা নই', মেলোডি টফি প্রসঙ্গে বললেন পার্লে প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট
Parle Products: পার্লে প্রোডাক্টসের শুরু কবে হয়েছিল? সংস্থার ভাইস প্রেসিডেন্ট বললেন, "১৯২৯ সালে পার্লে প্রোডাক্টস শুরু হয়েছিল। আমরা প্রথমে একটা কনফেকশনারি হিসাবে কাজ শুরু করেছিলাম।"

কলকাতা: আন্তর্জাতিক কূটনীতিতে জায়গা করে নিয়েছে ভারতের টফি। ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিলেন এক প্যাকেট মেলোডি টফি। আর এই দুই রাষ্ট্রনেতার হাস্যরসাত্মক মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই দ্রুত আলোচনায় উঠে আসে #Melodi ট্রেন্ড। এর আগে প্রধানমন্ত্রী মোদি ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে এই মেলোডি ট্রেন্ড ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: মোদির দেওয়া ‘Melody’-তে মজলেন মেলোনি, টফি রফতানিতে ১৬৬ শতাংশ বৃদ্ধি ভারতের
আর এবার পার্লে প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট এই প্রসঙ্গে মুখ খুললেন। তিনি বলেন, "আমার মনে হয়, এটা পার্লে সংস্থার সঙ্গে যুক্ত আমাদের সকলের জন্য খুবই গর্বের একটা মুহূর্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যখন বিশ্বের অন্য নেতাদের পার্লে মেলোডি দেন, আমার মনে হয় এটা ভারতীয় সংস্থাগুলোর কাছে খুব শক্তিশালী একটা বিষয়। আমার মনে হয়, এর পিছনে রয়েছে তাঁর দেশীয় পণ্যকে প্রোমোট করার স্বভাব। এ ছাড়াও মেলোডি ভারতের সব থেকে বড় টফি ব্র্যান্ড। আমার মনে হয় উনি আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। যা আমাদের বিশ্বের দরবারে আরও বড় হতে সাহায্য করবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিজের কাজ করে দিয়েছেন। এবার বাকিটা আমাদের হাতে।"
পার্লে প্রোডাক্টসের শুরু কবে হয়েছিল? সংস্থার ভাইস প্রেসিডেন্ট বললেন, "১৯২৯ সালে পার্লে প্রোডাক্টস শুরু হয়েছিল। আমরা প্রথমে একটা কনফেকশনারি হিসাবে কাজ শুরু করেছিলাম। তারপর আমরা বিস্কুটের ব্যবসতেও আসি। আমরা দেশের অন্যতম বড় কনফেকশনারি সংস্থা।"
আরও পড়ুন: 'ডিটেক্ট-ডিলিট এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হল', নবান্ন থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর
সংস্থার ভাইস প্রেসিডেন্ট বলেন, "ভারতীয় একটা সংস্থাকে এমন স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি মনে করি পার্লেতে আমরা সকলেই উজ্জীবিত। আমরা ইতিমধ্যেই ভারতে ১ নম্বর ব্র্যান্ড। এবার গোটা বিশ্বে আমাদের উপস্থিতি উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই আমরা ১০০-এর বেশি রয়েছি।"
স্টক মার্কেটে পার্লে সংস্থার শেয়ার হু হু করে বেড়েছে আজ। আর সেই প্রসঙ্গে পার্লে প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট বলছেন, "স্টক মার্কেটে পার্লে ইন্ডাস্ট্রিজ বলে একটা সংস্থা রয়েছে। আমার মনে হয় মানুষ সেই সংস্থার সঙ্গে আমাদের গুলিয়ে ফেলেছে। কিন্তু ওটা সম্ভবত কোনও নির্মাণ সংস্থা। আর মানুষ গুলিয়ে ফেলছে বলেই ওই পার্লে সংস্থার শেয়ারের দামে এমন বৃদ্ধি দেখা গিয়েছে।"
Before You Go
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান






















