এক্সপ্লোর

আজ থেকেই বড় লাফ পেট্রোল ও ডিজেলের দামে, কলকাতায় কত?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

কলকাতা : পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে আশঙ্কাই সত্যি হল। দেশজুড়ে শুক্রবার সকাল থেকেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। একলাফে লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩ টাকা ১১ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

তেল বিপণন সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জেরেই ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তব হল।

নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম আরও চড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ খরচের উপর। যার জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তাহলে আগামী দিনেও জ্বালানির দামে ফের সংশোধন হতে পারে। 

একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি! বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি! বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা! আর সেইসঙ্গে পাঁচ রাজ্য়ের ভোটও মিটে গেছে! এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম এবার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল।
এই আবহেই গোটা দেশজুড়ে পেট্রোপণ্য়ের দাম বাড়ল।

পেট্রোলের নতুন দাম

শহর দাম (₹/লিটার)
দিল্লি ₹৯৭.৭৭
কলকাতা ₹১০৮.৭৪
মুম্বই ₹১০৬.৬৮
চেন্নাই ₹১০৩.৬৭

ডিজেলের নতুন দাম

শহর দাম (₹/লিটার)
দিল্লি ₹৯০.৬৭
কলকাতা ₹৯৫.১৩
মুম্বই ₹৯৩.১৪
চেন্নাই ₹৯৫.২৫

অর্থনীতির একাধিক সূচক ইতিমধ্যেই চাপে রয়েছে। দুর্বল টাকার পাশাপাশি ধুঁকছে শেয়ার বাজার। মূল্যবৃদ্ধির হারও সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে আশঙ্কা অর্থনৈতিক মহলের। এর মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও। অটোর গ্যাস বা CNG-র দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার থেকে দুধের দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে। পরিবহণ খরচ বাড়লে খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের প্রায় সব পণ্যের দামই বাড়তে পারে। 

কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? মোদি সরকার কী করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
Sajal Ghosh : 'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Advertisement

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget