Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
প্রতিদিন সকাল ৬টায় দেশের জ্বালানির দাম আপডেট হয়। বাড়িতে বসেই এসএমএসের মাধ্যমে নিজের শহরের দাম জানা যায়।

Petrol Diesel Price Today, 11 July 2026: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমলেও দেশের খুচরো বাজারে পেট্রোল ও ডিজেলের দামে শনিবার (১১ জুলাই) কোনও পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আগের দিনের দামই বহাল রেখেছে।
দেশের বাজারে গত ২৫ মে-র পর থেকে জ্বালানির দামে আর কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ওই দিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি পেট্রোলের দাম লিটারপিছু ২.৬১ টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু ২.৭১ টাকা বৃদ্ধি করেছিল। তারপর থেকে পেট্রোল ও ডিজেলের দাম একই স্তরেই স্থির রয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম কমার অন্যতম কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের কূটনৈতিক আলোচনা শুরু হওয়া। কিন্তু তার মধ্যেই চলছে তোপ-পাল্টা তোপ আর বড় আঘাতের হুঁশিয়ারি। সাম্প্রতিক উত্তেজনার পর দুই দেশ প্রযুক্তিগত স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকালই আমেরিকা-ইরানের মধ্যে ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ। ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে দক্ষিণ ইরানের বেশ কয়েকটি জায়গায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তার মধ্যে রয়েছে বুশহর, চাবাহার, কোনারক, বন্দর আব্বাসের মতো শহর। ইরানের দাবি, আমেরিকার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ৭৮ জন। নিহতের তালিকায় রয়েছে ৮ ইরানি সেনাও। যদিও ইরানে হামলার কথা অস্বীকার করেছে আমেরিকা।
১১ জুলাই ২০২৬: দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
| শহর | পেট্রোল (প্রতি লিটার) | ডিজেল (প্রতি লিটার) |
|---|---|---|
| নয়াদিল্লি | ₹102.12 | ₹95.20 |
| কলকাতা | ₹113.51 | ₹99.82 |
| মুম্বই | ₹111.21 | ₹97.83 |
| চেন্নাই | ₹107.76 | ₹99.55 |
| গুরুগ্রাম | ₹102.97 | ₹95.64 |
| নয়ডা | ₹101.96 | ₹95.44 |
| বেঙ্গালুরু | ₹111.68 | ₹99.56 |
| ভুবনেশ্বর | ₹108.97 | ₹100.68 |
| চণ্ডীগড় | ₹101.54 | ₹89.47 |
| হায়দরাবাদ | ₹115.69 | ₹103.82 |
| জয়পুর | ₹112.69 | ₹97.78 |
| লখনউ | ₹101.86 | ₹95.36 |
| পাটনা | ₹113.37 | ₹99.36 |
| তিরুবনন্তপুরম | ₹115.49 | ₹104.40 |
কীভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম জানবেন?
প্রতিদিন সকাল ৬টায় দেশের জ্বালানির দাম আপডেট হয়। বাড়িতে বসেই এসএমএসের মাধ্যমে নিজের শহরের দাম জানা যায়।
- Indian Oil (IOC):
RSP <শহরের কোড>লিখে 9224992249 নম্বরে SMS করুন। - BPCL:
RSPলিখে 9223112222 নম্বরে SMS পাঠান। - HPCL:
HPPRICE <শহরের কোড>লিখে 9222201122 নম্বরে SMS করুন।
এছাড়াও সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকেও প্রতিদিনের সর্বশেষ জ্বালানির দাম জানা যায়।























