এক্সপ্লোর

Abhishek Banerjee: জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে পরিবর্তন যাত্রার থেকে বেশি ভিড় হয়, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

Abhishek Banerjee on Amit Shah: এই সভা থেকে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, এই পরিসংখ্যান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া।

আজ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Trinamool MP Abhishek Banerjee)। সেই সভা থেকে বিজেপিকে (BJP) দ্বার্থ্যহীন ভাষায় আক্রমণ করেন তিনি। সেই সভা থেকে তিনি আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উপলক্ষ্যে সেই সভায় উপস্থিত প্রত্যেক মা, বোন, দিদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, "দক্ষিণ ২৪ পরগনা থেকে ২ মহিলাকে সংসদে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারীশক্তি, মাতৃশক্তি যদি কারও সঙ্গে থাকে তাকে কেউ হারাতে পারে না।"

এরপর তাঁর কথায় উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার প্রসঙ্গও। "আজ তৃতীয়দিন কলকাতার রাজপথে সাধারণ মানুষের ভোটাধিকারের স্বার্থে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী", বলতে শোনা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে।

এদিনের সভায় অভিষেকের কথায় উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৫ দিন আগের সভার কথাও। তাঁর কটাক্ষ, "মথুরাপুরের এই মাঠে ৫ দিন আগে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ মিনিট তিনি বক্তব্য রেখেছেন। এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, কোনও গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটা হলে, সেটা দেখতে এর থেকে বেশি ভিড় হয়।"

এই সভা থেকে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, এই পরিসংখ্যান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে একাধিক পরিসংখ্যান তিনি এই সভায় তুলে ধরেন। তারপরই তোপ দাগতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "আপনি যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা মিথ্যা"। এর পর তাঁকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়তেও শোনা যায়।

"মানুষ আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে যেমন ইডি-সিবিআই আছে। আপনি এজেন্সিকে কাজে লাগিয়ে কাঁচকলা করেছেন", মঞ্চ থেকে বলেন অভিষেক। এদিনের সভা থেকে ৩১-০ করার হুঙ্কার দেন তিনি। তিনি বলেন, "বাংলার মানুষের ভোটাধিকার কাড়তে গিয়ে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে"। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সিট ৫০-এর নীচে নামানোর হুঙ্কারও দিয়েছেন অভিষেক।

মথুরাপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা বলা নিয়েও শোনা যায়। তিনি বলেন, "তাঁর দলের মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে বলছেন সুকান্ত মজমুদার! আর তিনি স্টেজে বসে হাসছেন। মজুমদারকে বলছেন মজমুদার। আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বঙ্কিমদা। যেন আড্ডা মারতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPAC Case: আইপ্যাক মামলায় মমতার ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, আদালত বলল, 'এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না'
আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, আদালত বলল, 'এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না'
Rajesh Kumar: ‘রাজীব কুমারকে সাংসদ করেছেন...আমাকে তো কিছু করেননি’! ‘টিকিট দিইনি’ মন্তব্যে মমতাকে পাল্টা বিজেপি প্রার্থীর
‘রাজীব কুমারকে সাংসদ করেছেন...আমাকে তো কিছু করেননি’! ‘টিকিট দিইনি’ মন্তব্যে মমতাকে পাল্টা বিজেপি প্রার্থীর
Election Commission: বাংলার পরিযায়ী শ্রমিকদের 'ঘুষ' গুজরাত বিজেপি-র? ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের
বাংলার পরিযায়ী শ্রমিকদের 'ঘুষ' গুজরাত বিজেপি-র? ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের
TMC News: 'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ২ | ভোটের বাংলায় রসনা-রাজনীতি, মোদির ঝালমুড়ির পর এবার অনুরাগ ঠাকুরের মাছ-ভাত | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(২১.০৪.২৫) পর্ব ১ | দাঁতনে বিজেপির প্রচারে হামলা, আহত প্রার্থী, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন | ABP Ananda LIVE
West Bengal Election 2026: ভোট আসছে, আসছে নতুন আরও একটা সরকার, মানুষ কী চাইছেন? | Dharmatala | ABP
West Bengal Election 2026: খুশি? অখুশি? নতুন সরকারের কাছে কী কী চাই গড়িয়াহাটের? | Gariahat |
যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Fine Rules : ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
ন্যূনতম টাকা রাখেননি অ্যাকাউন্টে ? জরিমানা থেকে ১৯ হাজার কোটি কামিয়েছে ব্যাঙ্ক, কারা নেয় না ফাইন ?
RBI New Rule:  আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম
Nusrat Jahan: যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা
TMC News: 'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
'আমার অনেক ভুল আছে, অভিষেক ঠিকই বলে', হঠাৎ কেন এমন মন্তব্য মমতার?
Rahul Gandhi Rally : 'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
'অনুমতি দেয়নি মমতার প্রশাসন', কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা
Pahalgam Attack Anniversary: পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
পহেলগাঁও হামলার এক বছর, নিহতদের শ্রদ্ধার্ঘ মোদির, কিন্তু এখনও উত্তর নেই বহু প্রশ্নের
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
West Bengal Election 2026 : ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়?
Embed widget